1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
কারা অধিদপ্তরের আইন শাখায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি : নিয়োগ প্রক্রিয়া থেকে মামলা ব্যবস্থাপনা—সব ক্ষেত্রে নিরপেক্ষতা যাচাইয়ের তাগিদ গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রূপাতলীতে রোগী ধরার দালালচক্রের কমান্ডার শহীদ, লিডার রুহুল! টার্গেট অসহায় রোগী, গন্তব্য বরিশাল মেডিনোভা! সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে পেশাদারিত্ব? জেলা ও মহানগর যুবদলকে ঢেলে সাজাতে কেন্দ্রের কঠোর তৎপরতা, সমন্বয়কদের জরুরি সভা অনুষ্ঠিত বরিশাল রূপাতলীতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ও অনিয়মের অভিযোগ জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান ; ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত, এক মাসে ২৫টির বিরুদ্ধে ব্যবস্থা বরিশাল মহানগর যুবদলের উদ্যোগে স্মরণকালের অন্যতম বৃহৎ আনন্দ মিছিল

বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়েছেন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ ওয়ালিউর রহমান রুবেল। তাঁর নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়ালিউর রহমান রুবেলকে ফুল দিয়ে বরণ করে নেন ইউএনও আসমা উল হুসনা।

মোঃ ওয়ালিউর রহমান রুবেল ৪০তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। বাবুগঞ্জ উপজেলায় যোগদানের আগে তিনি পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শুভেচ্ছা বিনিময়কালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয় এবং দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

নবাগত সহকারী কমিশনার (ভূমি) বাবুগঞ্জ উপজেলায় ভূমি ব্যবস্থাপনা, সাধারণ মানুষের ভূমিসেবা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন।

তাঁর যোগদানের মধ্য দিয়ে বাবুগঞ্জ উপজেলার ভূমিসেবা কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com