1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
জনগণের শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জিয়াউদ্দিন সিকদারের মুলাদীতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত তিন পরিবার পেল এলএ চেক, জমির দখল হস্তান্তর হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরিশালে অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত নিখোঁজ বিচারক শেখ ফারহান নাদীম কুয়াকাটায়! মোবাইল বন্ধ রাখার তথ্য দিলেন পুলিশ কর্মকর্তা দক্ষিণাঞ্চলের স্বাস্থ্যসেবায় স্বস্তির বার্তা! আবারও শেবাচিমের পরিচালক হলেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ বরিশালে সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ বরিশালে শুক্রবার বিএনপির প্রতিবাদ সমাবেশ ও মিছিল, যুবদলের ৩০ ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিত থাকার নির্দেশ সমবায় খাতে সংস্কার ও নতুন গতির সঞ্চার: নিবন্ধক ও মহাপরিচালক মোঃ সেলিম ফকিরের নেতৃত্বে বদলে যাচ্ছে চিত্র গৌরনদীতে মানিক বেপারীর হাতের রগ কেটে দেওয়ার প্রধান অভিযুক্ত মুন্না খান ঢাকায় গ্রেপ্তার ভুল তথ্যে বিভ্রান্তিকর সংবাদ প্রচার: বিআরটিসি বরিশাল ডিপো ম্যানেজারের বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র প্রতিবাদ ও প্রকৃত সত্য

জনগণের শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জিয়াউদ্দিন সিকদারের

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়েছেন

বরিশাল নগরীর কাশিপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বরিশাল নগরীর কাশিপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে আয়োজিত এ মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিলটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল থেকে জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিতকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন মো. জিয়াউদ্দিন সিকদার। তিনি বলেন, যারা জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করবে এবং মানুষের নিরাপত্তা বিনষ্ট করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা জনগণের ক্ষতি করতে আসবে, তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। যেকোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে নেতাকর্মীরা সোচ্চার ভূমিকা পালন করবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com