1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
জনগণের শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জিয়াউদ্দিন সিকদারের মুলাদীতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত তিন পরিবার পেল এলএ চেক, জমির দখল হস্তান্তর হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরিশালে অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত নিখোঁজ বিচারক শেখ ফারহান নাদীম কুয়াকাটায়! মোবাইল বন্ধ রাখার তথ্য দিলেন পুলিশ কর্মকর্তা দক্ষিণাঞ্চলের স্বাস্থ্যসেবায় স্বস্তির বার্তা! আবারও শেবাচিমের পরিচালক হলেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ বরিশালে সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ বরিশালে শুক্রবার বিএনপির প্রতিবাদ সমাবেশ ও মিছিল, যুবদলের ৩০ ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিত থাকার নির্দেশ সমবায় খাতে সংস্কার ও নতুন গতির সঞ্চার: নিবন্ধক ও মহাপরিচালক মোঃ সেলিম ফকিরের নেতৃত্বে বদলে যাচ্ছে চিত্র গৌরনদীতে মানিক বেপারীর হাতের রগ কেটে দেওয়ার প্রধান অভিযুক্ত মুন্না খান ঢাকায় গ্রেপ্তার ভুল তথ্যে বিভ্রান্তিকর সংবাদ প্রচার: বিআরটিসি বরিশাল ডিপো ম্যানেজারের বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র প্রতিবাদ ও প্রকৃত সত্য

নিখোঁজ বিচারক শেখ ফারহান নাদীম কুয়াকাটায়! মোবাইল বন্ধ রাখার তথ্য দিলেন পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৬০ বার পড়েছেন

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীমের নিখোঁজ হওয়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। কুয়াকাটায় ঘুরতে গিয়ে তিনি নিজের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রেখেছেন বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সুশান্ত সরকার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতের কার্যক্রম শেষে বাসার উদ্দেশে বের হওয়ার পর থেকে বিচারক শেখ ফারহান নাদীমের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা তাঁর বাসায় না ফেরার বিষয়টি আদালত কর্তৃপক্ষকে জানান। পরবর্তীতে তাঁর সন্ধানে তৎপরতা শুরু করে পুলিশ।

এ ঘটনায় বুধবার (১৮ নভেম্বর) বরিশাল কোতোয়ালি মডেল থানায় আদালতের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর থেকে পুলিশ বিভিন্ন তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাঁর অবস্থান শনাক্তের চেষ্টা চালায়।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নিখোঁজ হওয়ার দিন বিকেল থেকে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। এ ঘটনায় আদালতের কর্মকর্তা-কর্মচারী, সহকর্মী ও পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

তবে কুয়াকাটায় তাঁর অবস্থান, সেখানে যাওয়ার সময় এবং বর্তমানে তিনি কোথায় রয়েছেন,এসব বিষয়ে বিস্তারিত তথ্য এখনো  পাওয়া যায়নি।

একজন বিচারকের নিখোঁজ হওয়ার ঘটনায় দেশজুড়ে আলোচনার মধ্যে কুয়াকাটায় ঘুরতে যাওয়া এবং মোবাইল বন্ধ রাখার এই তথ্য নতুন করে কৌতূহল সৃষ্টি করেছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com