1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
জনগণের শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জিয়াউদ্দিন সিকদারের মুলাদীতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত তিন পরিবার পেল এলএ চেক, জমির দখল হস্তান্তর হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরিশালে অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত নিখোঁজ বিচারক শেখ ফারহান নাদীম কুয়াকাটায়! মোবাইল বন্ধ রাখার তথ্য দিলেন পুলিশ কর্মকর্তা দক্ষিণাঞ্চলের স্বাস্থ্যসেবায় স্বস্তির বার্তা! আবারও শেবাচিমের পরিচালক হলেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ বরিশালে সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ বরিশালে শুক্রবার বিএনপির প্রতিবাদ সমাবেশ ও মিছিল, যুবদলের ৩০ ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিত থাকার নির্দেশ সমবায় খাতে সংস্কার ও নতুন গতির সঞ্চার: নিবন্ধক ও মহাপরিচালক মোঃ সেলিম ফকিরের নেতৃত্বে বদলে যাচ্ছে চিত্র গৌরনদীতে মানিক বেপারীর হাতের রগ কেটে দেওয়ার প্রধান অভিযুক্ত মুন্না খান ঢাকায় গ্রেপ্তার ভুল তথ্যে বিভ্রান্তিকর সংবাদ প্রচার: বিআরটিসি বরিশাল ডিপো ম্যানেজারের বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র প্রতিবাদ ও প্রকৃত সত্য

দক্ষিণাঞ্চলের স্বাস্থ্যসেবায় স্বস্তির বার্তা! আবারও শেবাচিমের পরিচালক হলেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পড়েছেন

আসাদুজ্জামান মুরাদ :

দক্ষিণাঞ্চলের কোটি মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) পরিচালক হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শেখ মোহাম্মদ মামুনুর রশীদ, এমপিএইচ। তাঁর পুনরায় নিয়োগের খবরে হাসপাতালের চিকিৎসাসেবা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় নতুন আশার সঞ্চার হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) কর্মকর্তা বিএ-১০১১০৭ ব্রিগেডিয়ার জেনারেল শেখ মোহাম্মদ মামুনুর রশীদের চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল শুধু বরিশাল জেলার নয়, গোটা দক্ষিণাঞ্চলের মানুষের উন্নত চিকিৎসার অন্যতম নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান। প্রতিদিন বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি ও বরগুনাসহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার রোগী চিকিৎসাসেবা নিতে এ হাসপাতালে আসেন।

ফলে হাসপাতালের পরিচালকের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসাসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, চিকিৎসক ও জনবল সংকট মোকাবিলা, হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, দালালচক্রের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ এবং রোগীদের ভোগান্তি কমানো, এসব বিষয়ে কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন সাধারণ মানুষ।

ব্রিগেডিয়ার জেনারেল শেখ মোহাম্মদ মামুনুর রশীদের পুনরায় নিয়োগকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে শেবাচিমের চিকিৎসাসেবায় আরও গতিশীলতা আসবে। হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসার অধিকার নিশ্চিত হবে।

দক্ষিণাঞ্চলের কোটি মানুষের প্রত্যাশা, শেবাচিম হবে হয়রানিমুক্ত, দালালমুক্ত, পরিচ্ছন্ন ও আধুনিক চিকিৎসাসেবার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। নতুন করে দায়িত্ব পাওয়া পরিচালকের হাত ধরে সেই প্রত্যাশার বাস্তব প্রতিফলন ঘটবে, এমনটাই আশা করছেন বরিশালবাসী।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com