1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
চায়ের আড্ডা থেকে ভোটের মাঠ—দেহেরগতিতে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শিহাব! তরুণ নেতৃত্বে ‘আধুনিক দেহেরগতি’ গড়ার প্রত্যয়, জনসম্পৃক্ততায় বাড়ছে আলোচনা মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী! প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার জিয়া বরিশালে পিতা-মাতা হারা লামিয়ার পাশে দাঁড়ালেন মানবিক জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার নটরডেম কলেজে সুযোগ পেলো বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী , প্রশংসিত প্রধান শিক্ষক! মাত্র ১৫ দিনের দায়িত্ব, ‘লাখ লাখ টাকা’ আয়ের অভিযোগ! এসআই বশিরকে ঘিরে অপপ্রচারের অভিযোগ বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ ঝালকাঠিতে নানা আয়োজনে ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম আবির্ভাব দিবস পালিত চিকিৎসাধীন বিএনপি কর্মীর বাবাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জিয়াউদ্দিন সিকদার একই দিনে বাবা-ছেলের জন্মদিন—তসলিম উদ্দিন ও তাসরিফকে ‘দৈনিক বরিশাল মুখপত্র’ পরিবারের শুভেচ্ছা

ঝালকাঠিতে নানা আয়োজনে ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম আবির্ভাব দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার পড়েছেন

ঝালকাঠি প্রতিনিধি:

বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম আবির্ভাব দিবস পালন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর), ৩০ ভাদ্র শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ ঝালকাঠি জেলা কমিটির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যাকালীন বিনীত প্রার্থনার পর শুরু হয় মনোজ্ঞ সংগীতানুষ্ঠান।

সংগীত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত মাস্টার শ্রীমতি সুলতা রানী মন্ডলসহ জেলার বিভিন্ন শিল্পীবৃন্দ। তাদের পরিবেশনায় অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় ধর্মীয় ও ভাবগম্ভীর পরিবেশ।

পরে রাত ৮টার দিকে শুরু হয় ধর্মীয় আলোচনা অনুষ্ঠান। জেলা কমিটির সভাপতি শ্রী তপন কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী সমীরণ হালদার।

ধর্মীয় আলোচনায় বক্তব্য রাখেন শ্রী নারায়ণ চন্দ্র ঠাকুর, শ্রী সুরেশ চন্দ্র মন্ডল, শ্রী তরুণ রবী দাস, তমালিকা রানী দাসসহ জেলা কমিটির আলোচকবৃন্দ।

বক্তারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনাদর্শ, মানবকল্যাণ, নৈতিকতা, সৎসঙ্গ ও আত্মশুদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

ধর্মীয় আলোচনা ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানে আগত ভক্ত ও অনুসারীদের মাঝে সৃষ্টি হয় উৎসবমুখর ও আধ্যাত্মিক আবহ। সৎসঙ্গের ভক্তবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com