1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে প্রতিবন্ধী ব্যক্তি ও মানুষের চক্ষু চিকিৎসা সেবা সুরক্ষায় কমিটি গঠন বরিশালে স্ক্যান সিমেন্ট’র নতুন ডিপোর উদ্বোধন মোবাইল হারানোর জিডি ঘিরে এএসআই মনিরকে নিয়ে অপপ্রচারের অভিযোগ বরিশালে হাট সুপারশপে শিশুদের জন্য প্লে জোন উদ্বোধন গৌরনদীতে স্বর্ণালংকার ও নগদ ১২ লাখ টাকা চুরির মূল হোতা সিরাজুল গ্রেফতার প্রতিবন্ধী ব্যক্তিদের সহ মানুষদের মানসম্মত চক্ষু সেবা দিচ্ছে কোডেক ; বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বরিশাল সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন ও চারা বিতরণ বরিশাল জিলা স্কুলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বরিশালে ২৪ লাখ ৭৫ হাজার টাকার জমি নিয়ে প্রতারণার অভিযোগ: স্বামী আসলামের জামিন, স্ত্রী নিপা কারাগারে বরিশালে আততায়ীর হাতে নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি

বরিশালে আততায়ীর হাতে নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২৭ বার পড়েছেন

জামাল কাড়াল,

বরিশাল জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান আততায়ীর হাতে খুন হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তার মৃত্যুর ঘটনায় বরিশাল আদালতপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

নুরুজ্জামানের মরদেহ বরিশাল আদালতপাড়ায় নিয়ে আসা হলে সেখানে উপস্থিত হয়ে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীন।

এ সময় তিনি নুরুজ্জামানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বলেন, একজন আইনজীবী সহকারীর এভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়া অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

নুরুজ্জামানের মৃত্যুতে বরিশাল জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্যসহ আদালতপাড়ায় কর্মরত আইনজীবী ও সহকারীদের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com