1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
গৌরনদীতে ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সহযোগী আটক বরিশালকে আধুনিক শিল্প-বাণিজ্যিক ও পর্যটন নগরী গড়ার পরিকল্পনা এনসিপি প্রার্থীর! চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি বিআরটিসিতে বেড়েছে সেবা, প্রশংসিত চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা! মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না শপিংমল, মার্কেট ও দোকানসমূহ রাত ৮ টার মধ্যে বন্ধে অভিযান বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ আজ বাবুগঞ্জে কথা কম, কাজ বেশি, এটিই আমাদের মূল লক্ষ্য: জয়নুল আবেদীন বাবুগঞ্জে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বিএনপি নেতা নুরুল আমিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ

বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার পড়েছেন

জামাল কাড়াল

সারাদেশের ন্যায় বরিশালেও শুরু হয়েছে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’। ডেঙ্গু প্রতিরোধ এবং নগরীর পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার সকাল ৯টায় বরিশালের ঐতিহ্যবাহী সদর টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এ সময় বিসিসির কর্মকর্তা-কর্মচারী ও সাবেক কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

কর্মসূচির উদ্বোধনকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে ডেঙ্গুর বিস্তার রোধে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

বিসিসি কর্তৃপক্ষের পক্ষ থেকে ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন বরিশাল গড়ে তুলতে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com