1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল সদরকে পরিচ্ছন্ন ও নান্দনিক উপজেলা গড়তে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বাবা পুলিশ ও মা শিক্ষিকা দম্পত্তির কন্যা মাইশা এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে সাফল্য, পরিবারে আনন্দের বন্যা বরিশালে ডিবির সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও অস্ত্রসহ আটক ৭ পরনে মুজিব কোট, বুকে স্বর্ণের নৌকার ব্যাজ!বরিশাল গণপূর্তে ‘রাজনৈতিক প্রভাব’ ও অনিয়মের অভিযোগ, নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলমকে ঘিরে তোলপাড় পটুয়াখালীর ৬ ভুমি কর্মকর্তার শাস্তি অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার বরিশালে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে কর্মকর্তাদের দিকনির্দেশনা ১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে

বরিশালে ডিবির সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও অস্ত্রসহ আটক ৭

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পড়েছেন

জামাল কাড়াল,স্টাফ রিপোর্টার

বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ২১ পিস ইয়াবা, ৩ কেজি ২৩০ গ্রাম গাঁজা, দুটি ধারালো দা ও ছিনতাই কাজে ব্যবহৃত তিনটি সুইস গিয়ার চাকুসহ সাতজনকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের সার্বিক দিকনির্দেশনায় এবং গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক হেলালুজ্জামান ও পুলিশ পরিদর্শক সুজিত গোমস্তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই শাহীন, এসআই জাহিদ, এসআই আলম, এসআই মাহমুদসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স অংশ নেন।

পুলিশ জানায়, কোতোয়ালি থানাধীন জিয়নগর মোহাম্মদ আলী সড়ক এলাকা থেকে মোঃ শামীম হাওলাদার (৪৫) ও মোঃ রাসেল হাওলাদার (৩৫)কে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়।

কাউনিয়া থানাধীন পলাশপুর বউবাজার রনি কমিশনারের গলি এলাকা থেকে মোছা. সুমি আক্তার (৩৬)কে ৯৬০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

একই থানার দিঘীরপাড় এলাকা থেকে মোঃ সাইফুল ইসলাম শান্ত (৪০)কে ২১ পিস ইয়াবা, ২৩০ গ্রাম গাঁজা, দুটি বড় আকারের ধারালো দা এবং তিনটি সুইস গিয়ার চাকুসহ আটক করা হয়।

এ ছাড়া কোতোয়ালি থানাধীন জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে থেকে মোঃ ফয়সাল বেপারী (২৬)কে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। গগনগলি এলাকা থেকে লাবনী আক্তার (২৬)কে পাঁচ পিস ইয়াবাসহ এবং দপদপিয়া সেতু সংলগ্ন এলাকা থেকে মোঃ জহিরুল ইসলাম (৩৩)কে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পুলিশের দাবি, আটক ব্যক্তিদের বিরুদ্ধে যাচাই-বাছাই করে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মোট সাতটি মামলা রুজু করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, নগরীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ ও মাদকমুক্ত বরিশাল মহানগরী গড়ে তুলতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com