1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
আটক-ছাড়ার ঘটনায় শাওন কোথায়? তবুও সাময়িক বরখাস্ত সৌদি গিয়ে নিঃস্ব, দেশে ফিরে রক্তের জন্য বেঁচে থাকা রমজান বরিশাল সদরকে পরিচ্ছন্ন ও নান্দনিক উপজেলা গড়তে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বাবা পুলিশ ও মা শিক্ষিকা দম্পত্তির কন্যা মাইশা এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে সাফল্য, পরিবারে আনন্দের বন্যা বরিশালে ডিবির সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও অস্ত্রসহ আটক ৭ পরনে মুজিব কোট, বুকে স্বর্ণের নৌকার ব্যাজ!বরিশাল গণপূর্তে ‘রাজনৈতিক প্রভাব’ ও অনিয়মের অভিযোগ, নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলমকে ঘিরে তোলপাড় পটুয়াখালীর ৬ ভুমি কর্মকর্তার শাস্তি অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

বরিশাল সদরকে পরিচ্ছন্ন ও নান্দনিক উপজেলা গড়তে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

পরিচ্ছন্ন ও নান্দনিক শিক্ষাঙ্গন গড়ে তোলার লক্ষ্যে বরিশাল সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরিশাল সদর ফরিদা সুলতানার নেতৃত্বে সপ্তাহে একদিন এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

পরিচ্ছন্নতা অভিযানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা সরাসরি অংশ নিচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যক্ষ মনিটরিংয়ে এ কার্যক্রম অব্যাহত রয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানকে সুন্দর ও স্বাস্থ্যকর রাখার মানসিকতাও তৈরি হচ্ছে।

বরিশাল সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়েছে। পরিদর্শন করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—দরগাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব গণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (কাশিপুর), কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিল্ববাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়, রায়পাশা ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়, ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় (কলেজ রোড), আলহাজ্ব আবদুল মজিদ খান মাধ্যমিক বিদ্যালয় এবং ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়।

উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানা বলেন, “পরিচ্ছন্ন বরিশাল সদর উপজেলা বিনির্মাণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিচালিত এ পরিচ্ছন্নতা কার্যক্রম একটি সবুজ পদক্ষেপ। শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে উঠবে।”

তিনি আরও জানান, বরিশাল সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘পরিচ্ছন্ন ও নান্দনিক ক্যাম্পাস’ প্রতিযোগিতা আয়োজন করা হবে। এক মাস ধরে মূল্যায়নের মাধ্যমে সবচেয়ে পরিচ্ছন্ন ও নান্দনিক তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করে পুরস্কৃত করা হবে। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান, সভাপতি এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের সঙ্গে জড়িত সবাইকে সম্মানিত করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে শুধু বিদ্যালয় প্রাঙ্গণ নয়, শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজেও পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে পড়বে। ফলে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও নান্দনিক বরিশাল সদর উপজেলা গঠনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com