1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৪৪|
শিরোনামঃ
বরিশাল বিভাগে সাফল্যের শীর্ষে দারুল আববার মডেল কামিল মাদ্রাসা, দাখিলে শতভাগ পাস, জিপিএ-৫ পেলো ৭৬ শিক্ষার্থী এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসিতে জিপিএ-৫ পেল ২২ শিক্ষার্থী, পাশের হার ৮৩.৩৭ শতাংশ অনিয়মের অভিযোগে বরিশাল টিটিসি কেন্দ্রে বন্ধ তাকামুল পরীক্ষা ; শত শত প্রবাসী যাত্রীদের ভোগান্তি চরমে ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ! বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল বিশ্বাসের ভাগিনা ; এ প্লাসের ঝলকে উজ্জ্বল নাফিউল খিয়াম, স্বপ্ন ভবিষ্যতে সামরিক বাহিনীর অফিসার হওয়ার এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা বরিশালে রেড ক্রিসেন্টের নব-নিযুক্ত সম্পাদক জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা এক জালেই ৪৬ মণ ইলিশ, মহিপুরে বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় চড়া দামে পচা মাছ বিক্রি! বরিশাল রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল বিশ্বাসের ভাগিনা ; এ প্লাসের ঝলকে উজ্জ্বল নাফিউল খিয়াম, স্বপ্ন ভবিষ্যতে সামরিক বাহিনীর অফিসার হওয়ার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থী নাফিউল ইসলাম খিয়াম। তার এই সাফল্যে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

নাফিউল ইসলাম খিয়াম এ বছর বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ (A+) অর্জন করেছে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী খিয়ামের এই সাফল্যে তার পরিবার গর্বিত।

নাফিউল ইসলাম খিয়াম বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি নজরুল বিশ্বাসের ভাগিনা।

তার বাবা মো. খাদেম হোসেন অপসোনিন ফার্মা লিমিটেড কোম্পানিতে কর্মরত রয়েছেন। মা নাসরিন আক্তার লুনা একজন গৃহিণী। বাবা-মায়ের অনুপ্রেরণা ও পরিবারের সার্বিক সহযোগিতায় পড়াশোনায় মনোযোগী হয়ে খিয়াম এই সাফল্য অর্জন করেছে বলে জানা গেছে।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নাফিউল ইসলাম খিয়াম জানায়, পড়াশোনা শেষ করে সে সামরিক বাহিনীর একজন গর্বিত ও দক্ষ অফিসার হতে চায়। দেশের সেবা করার পাশাপাশি একজন সৎ ও আদর্শবান মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই তার স্বপ্ন।

নাফিউলের এ অসাধারণ সাফল্যে পরিবারের পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও স্বপ্নপূরণের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com