নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরিশাল ইউনিটের এ্যাডহক কমিটিতে সেক্রেটারি মনোনীত হওয়ায় বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও রুপাতলী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সোহাগ হাওলাদার।
রোববার (৯ আগস্ট) এ উপলক্ষে তিনি জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় মো. সোহাগ হাওলাদার বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মতো গুরুত্বপূর্ণ মানবিক প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়ায় মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া ভাইকে আন্তরিক অভিনন্দন জানাই। তার নেতৃত্বে বরিশাল রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর থেকে জারি করা সার্কুলারে বরিশাল রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল রাখার লক্ষ্যে গঠিত এ্যাডহক কমিটিতে মো. জিয়াউদ্দিন সিকদার জিয়াকে সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়।