1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১১:১৬|
শিরোনামঃ
বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেলন কলসকাঠীতে সিটি এজেন্ট ব্যাংক আউটলেটের শুভ উদ্বোধন, গ্রাহকদের ব্যাংকিং সেবা সম্পর্কে অবহিতকরণ রাজাপুরে লঞ্চঘাটে গাঁজা-ইয়াবা সেবনের আসর ভেঙে দিল ভ্রাম্যমাণ আদালত, ৩ মাদকসেবির কারাদণ্ড নিখোঁজ ভিকটিমের সন্ধান মেলেনি …ট্রাইব্যুনালে প্রশ্নবিদ্ধ চার্জশিট দেয়ায় পিবিআই’র তদন্তকারী কর্মকর্তাকে শোকজ সহ সিআইডিকে তদন্তের নির্দেশ নতুন নেতৃত্বে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বাকেরগঞ্জের বাখরকাঠি বি আই টি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, এডহক কমিটির অভিষেকে শিক্ষার মানোন্নয়নের অঙ্গীকার বরিশালে গভীর রাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তৎপরতায় অবৈধ বাল্কহেড এবং লোড ড্রেজার জব্দ, ৪ জনের এক মাসের কারাদণ্ড ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বাকেরগঞ্জ: আগুনে দগ্ধ নারী-শিশুসহ ৩, তুলাতলা নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় এ্যাডঃ মুজিবুর রহমান সরোয়ার কে ফুলেল শুভেচ্ছা”

বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল নগরীর রুপাতলীতে গ্রামীণ চক্ষু হাসপাতালের বিপরীতে পার্শে উদ্বোধন করা হয়েছে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় ফিতা কাটা, আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম ব্যাচে ভর্তি হওয়া শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার(NSDA) অনুমোদিত একটি সাস্থ্যকোর্স প্রশিক্ষণ কেন্দ্র । কোর্স গুলোহলো: নার্সিং কেয়ার, প্রাইমারি হেলথ কেয়ার, কেয়ারগিভিং, English for Work, Entrepreneurship development.
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা সভাপতি ও বরিশাল বাণী’র সম্পাদক মোঃ মামুন-অর-রশিদ, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর প্রার্থী মোঃ কাওছার মোল্লা, ইসলামী ব্যাংক হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগের ইনচার্জ ডা. সৈয়দ মাসুদ আলম, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অটিজম সেন্টারের চিকিৎসক ডা. নিধি অরিন এবং রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোমের নির্বাহী পরিচালক ইসরাত জাহান ইতি।অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানটির পরিচালক ও কর্নধার ডা. আল আমীন (শাওন)।

আলোচনা সভায় বক্তারা বলেন, নার্সিং কেয়ার বিষয়ে শর্ট কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন রোগী অসুস্থ হওয়ার পর হাসপাতালে ভর্তি হওয়ার আগ পর্যন্ত প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরিচর্যার প্রয়োজন হয়। এ ক্ষেত্রে নার্সিং কেয়ার কোর্স সম্পন্নকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।

বক্তারা বলেন, প্রশিক্ষিত নার্সিং কেয়ার কর্মীদের মাধ্যমে রোগী ও বয়স্ক ব্যক্তিদের প্রাথমিক পরিচর্যা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ কর্মসংস্থানের পাশাপাশি মানুষের সেবায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোমের উত্তরোত্তর উন্নতি, সাফল্য এবং সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com