1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| ভোর ৫:০৯|
শিরোনামঃ
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় এ্যাডঃ মুজিবুর রহমান সরোয়ার কে ফুলেল শুভেচ্ছা” গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. জুলফিকারের ওপর অতর্কিত হামলা: তীব্র নিন্দা ও শাস্তির দাবি বাবুগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পলাতক মাদ্রাসা শিক্ষক চার মাস পর গ্রেপ্তার বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ বরিশালে পরোয়ানা সত্ত্বেও অধরা শীর্ষ সন্ত্রাসীরা: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, সাংবাদিককে প্রাণনাশের হুমকি বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ফার্নিচার ব্যবসায়ী রুবেলকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার বরিশালে সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক!

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:

ভাগ্নের গ্যারেজের মেকানিকের ওপর হামলার প্রতিবাদ করায় বরিশালের গৌরনদীতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি এস.এম জুলফিকার। খবর পেয়ে স্বজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করেছেন। রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার পুরাতন নাহার সিনেমা হল মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

হামলাকারীরা হলো- বিএনপি কর্মী মাসুম সরদার, তার ছেলে ইয়াসিন, তার ভাই পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হাওলাদার ও সবুজ হাওলাদার ও বখাটে মাদক ব্যবসায়ী রিয়াজ উকিল।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন। সভাপতি আযাদ আলাউদ্দীন ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা সহ অন্যান্য সদস্যরা এর প্রতিবাদ জানিয়ে বলেন, অতি দ্রুত এসব সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে সাংবাদিকদের নিরাপত্তা বিধান নিশ্চিত করতে হবে।

হামলায় আহত সাংবাদিক এসএম জুলফিকার অভিযোগ করে বলেন, আমার ভাগ্নে মুরাদ মেহেদীর কর্মচারী মোটর মেকানিক রিপন কাজী পুরাতন নাহার সিনেমা হল মোড়ের একটি চায়ের দোকানে বসে পায়ের পা তুলে চা পান করছিলেন। এ সময় পায়ের ওপর তোলার অপরাধে তাকে (রিপন কাজী) কুপিয়ে জখম করে হামলাকারীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি এর প্রতিবাদ করায় তারা সঙ্ঘবদ্ধভাবে আমার ওপর অতর্কিতে হামলা চালায়। তবে অভিযোগ অস্বীকার করে পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হাওলাদার বলেন, হামলায় আমার কোন সম্পৃক্ততা নেই। আমাকে ফাঁসানো হচ্ছে। তবে অন্য হামলাকারীদের বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com