1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
চাঁদাবাজি-অনিয়মের অভিযোগে এমপির ভাইকে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ; নথুল্লাবাদ বাস টার্মিনালে আধিপত্য বিস্তারের অভিযোগ, দাবি অস্বীকার মোশাররফের হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” উজিরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা ; আহ্বায়ক অ্যাডভোকেট আলী আকবর তালুকদার, সদস্য সচিব ইমরান মৃধা গৌরনদীতে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ: নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, উদ্ধার ৫ বরিশাল জেলায় জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন ; আহ্বায়ক যাঈদ সদস্য সচিব সিরাজ লটারিতে স্বচ্ছ পদায়ন, নবনিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ বাবুগঞ্জের এইচএসসি পরীক্ষার্থী লামিয়ার মৃত্যু, প্রেমিকের বিরুদ্ধে প্রতারণা ও মানসিক নির্যাতনের অভিযোগ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে ইউরো স্টার বাস খাদে, শিশুসহ আহত ৫ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণের দাবিতে মানববন্ধন

বাবুগঞ্জের সুগন্ধা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১০৮ বার পড়েছেন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল-ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর নিচে নদী থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

বুধবার (২২ জুলাই) সকাল প্রায় ১০টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া নারীকে বেশ কিছুদিন ধরে সেতুর আশপাশে ঘোরাফেরা করতে দেখা যেত। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com