1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৬:২৮|
শিরোনামঃ
বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি লাকুটিয়া পি.আর.সি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে সিঁধ কেটে চুরি, রাতের আঁধারে সর্বস্ব নিয়ে পালাল দুর্বৃত্তরা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় ব্যবসায়ীদের মানববন্ধন। শিবির মেসে ববি শিক্ষার্থীকে মারধর, পাল্টা হামলার অভিযোগ বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ মশিউল আলম খান সেন্টুর ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত, কবর জিয়ারত ও দোয়ায় যুবদল নেতা অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন বাবুগঞ্জের জাল দলিলে নামজারির চেষ্টা: বাবুগঞ্জে বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, ৩ জন কারাগারে বরিশালে “অনির্বাণ সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম” নতুন সংগঠনের আত্ন প্রকাশ স্ত্রী-সন্তানকে শ্বশুরবাড়ি পাঠিয়ে ঘরে নারী, জনতার হাতে আটক জামায়াত নেতা! মির্জাগঞ্জে ভিডিও ঘিরে তোলপাড়

বাবুগঞ্জের জাল দলিলে নামজারির চেষ্টা: বাবুগঞ্জে বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, ৩ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়েছেন

বাবুগঞ্জ প্রতিনিধিঃ

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জাল দলিল ব্যবহার করে নামজারি (মিউটেশন) করার চেষ্টার অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তরা বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্নার কার্যালয়ে একটি দলিলের ভিত্তিতে নামজারির আবেদন করেন। আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া দলিলটি পর্যালোচনার সময় সহকারী কমিশনার (ভূমি)-এর সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। প্রাথমিক তদন্তে দলিলটি জাল বলে প্রতীয়মান হলে বিষয়টি বাবুগঞ্জ থানাকে জানানো হয়।

পরে মাধবপাশা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. মিজানুর রহমান বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলাটি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪, ৫, ৬(২) ও ১৬ ধারায় রুজু করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, আসামিরা হলেন মো. নাঈম (৩৫), মো. নূর ইসলাম মোল্লা (৫৭), মো. আব্দুর রহিম (৫৫) এবং মো. তোফাজ্জেল হোসেন টিয়া (৬০)। তারা সবাই বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের হাদীবাঁশকাঠী গ্রামের বাসিন্দা। অভিযুক্ত আব্দুর রহিম স্থানীয় ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি। Politics(Right)

পুলিশ জানায়, চার আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আব্দুর রহিম দীর্ঘদিন ধরে ইউনিয়ন ভূমি অফিসে বিভিন্ন ধরনের দালালি ও তদবিরের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এছাড়া নামজারি করে দেওয়ার আশ্বাস দিয়ে এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন, “নামজারি, ভুয়া দলিল কিংবা ভূমি-সংক্রান্ত যেকোনো বিষয়ে কেউ যদি প্রতারণা বা দালালির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, “জাল দলিল ব্যবহার করে প্রতারণার মাধ্যমে নামজারির চেষ্টার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com