1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ২:৩৫|
শিরোনামঃ
বাবুগঞ্জে বিএনপির ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে মাদকসহ পাঁচজন গ্রেপ্তার মির্জাগঞ্জে বাজেট ঘিরে বিএনপির বড় সমাবেশ: আলতাফ হোসেন চৌধুরীর দিকনির্দেশনায় নেতাকর্মীদের প্রাণবন্ত মতবিনিময় জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ এইচএসসি পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে কঠোর বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান, পরিদর্শন অব্যাহত বরিশালে নদীভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রহমাতুল্লাহ গৌরনদীর বাটাজোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ আদালতে নির্দোষ প্রমাণের ৫ বছর পরেও এসআই মহিউদ্দিন মাহির বিরুদ্ধে অপ-প্রচার! বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত এইচএসসিতে বরিশালের শিক্ষাবোর্ড চেয়ারম্যানের তৎপরতায় সন্তষ্ট অভিভাবকরা!

আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে মাদকসহ পাঁচজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খান-এর নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে উপজেলার রাজিহার ইউনিয়ন থেকে তিনজন এবং আগৈলঝাড়া বাইপাস ব্রিজ এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। বাইপাস ব্রিজ এলাকা থেকে আটক দুইজনের বাড়ি পার্শ্ববর্তী গৌরনদী উপজেলায়।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে আইনগত প্রক্রিয়া শেষে দুইজনকে নিয়মিত মামলায় আদালতে সোপর্দ করা হয়। এছাড়া দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০০ টাকা অর্থদণ্ড এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর একজনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খান বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। মাদকের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা চক্রকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে আগৈলঝাড়া থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।”
পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। স্থানীয়দেরও মাদকসংক্রান্ত যেকোনো তথ্য গোপনীয়তার সঙ্গে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com