1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:৫৫|
শিরোনামঃ
বাবুগঞ্জে মিষ্টির দোকানে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৪ হাজার টাকা জরিমানা বরিশালে ভয়ংকর দুই বোন! নুরুন নাহার কারাগারে ওয়ারেন্টভুক্ত লিপি পলাতক কীর্তনখোলার দুই তীর সিটি কর্পোরেশনের আওতায় এনে আধুনিক বাণিজ্যিক-পর্যটন নগরী গড়ার প্রস্তাব বরিশাল বিভাগে সাফল্যের শীর্ষে দারুল আববার মডেল কামিল মাদ্রাসা, দাখিলে শতভাগ পাস, জিপিএ-৫ পেলো ৭৬ শিক্ষার্থী এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসিতে জিপিএ-৫ পেল ২২ শিক্ষার্থী, পাশের হার ৮৩.৩৭ শতাংশ অনিয়মের অভিযোগে বরিশাল টিটিসি কেন্দ্রে বন্ধ তাকামুল পরীক্ষা ; শত শত প্রবাসী যাত্রীদের ভোগান্তি চরমে ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ! বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল বিশ্বাসের ভাগিনা ; এ প্লাসের ঝলকে উজ্জ্বল নাফিউল খিয়াম, স্বপ্ন ভবিষ্যতে সামরিক বাহিনীর অফিসার হওয়ার এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা বরিশালে রেড ক্রিসেন্টের নব-নিযুক্ত সম্পাদক জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা

ইসলামী আন্দোলনে বড় রদবদল: গাজী আতাউর রহমান নতুন মহাসচিব, ঘোষণা পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৩১ বার পড়েছেন

ঢাকা, ২৭ জুন:

দেশের অন্যতম ইসলামভিত্তিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশে বড় ধরনের সাংগঠনিক পরিবর্তন আনা হয়েছে। দলের কেন্দ্রীয় মজলিসে শুরার বিশেষ বৈঠকে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের সিনিয়র যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

শুক্রবার (২৭ জুন) রাজধানীর বিজয়নগরস্থ ফারস হোটেল এন্ড রিসোর্টসে অনুষ্ঠিত বিশেষ শুরা অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই নতুন কমিটি ঘোষণা করেন।

সভাপতির বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো গতানুগতিক রাজনৈতিক সংগঠন নয়। শরীয়াহর পূর্ণ অনুসরণ ও বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য। সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় দলকে আরও সুসংহত ও দক্ষ করে গড়ে তুলতে হবে।”

বৈঠকে ২০২৫-২৬ সালের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিগত সেশনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদকে দলের সর্বোচ্চ পরিষদ প্রেসিডিয়ামের সদস্য করা হয়েছে। ২০০৮ সাল থেকে দীর্ঘদিন মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য শুরা অধিবেশনে তাকে বিশেষ সম্মাননা ও কৃতজ্ঞতা জানানো হয়।

নতুন কেন্দ্রীয় কমিটি

শীর্ষ নেতৃত্ব

১. মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) — আমীর
২. মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম — নায়েবে আমীর
৩. মাওলানা আব্দুল আউয়াল — নায়েবে আমীর
৪. মাওলানা আব্দুল হক আজাদ — নায়েবে আমীর
৫. মাওলানা গাজী আতাউর রহমান — মহাসচিব

যুগ্ম-মহাসচিব

৬. প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম
৭. হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ
৮. শাহ ইফতেখার তারিক
৯. মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন

সহকারী মহাসচিব

১০. মুফতি সৈয়দ এসহাক মুহা: আবুল খায়ের
১১. মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম
১২. কে এম আতিকুর রহমান
১৩. হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ

সদস্যবৃন্দ

১৪. মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালী উল্লাহ (এমপি)
১৫. মাওলানা লোকমান হোসেন জাফরী
১৬. আলহাজ্ব হারুন অর রশীদ
১৭. হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম
১৮. শেখ আবু তাহের
১৯. মুফতী কেফায়েতুল্লাহ কাশফী
২০. অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার
২১. মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসেন
২২. আলহাজ্ব আব্দুর রহমান
২৩. প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ
২৪. মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী
২৫. প্রফেসর ড. বেলাল নূর আজীজি
২৬. মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান
২৭. বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম
২৮. মুফতী দেলাওয়ার হোসাইন সাকী
২৯. শেখ মুহাম্মদ নুরুন নাবী
৩০. হা: মাও: মাহমুদুল হাসান (এল.এল.বি.)
৩১. মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম
৩২. উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম
৩৩. কে এম শরীয়তুল্লাহ
৩৪. অ্যাডভোকেট মুহাম্মদ বরকতুল্লাহ লতিফ
৩৫. অধ্যাপক নাছির উদ্দিন খাঁন
৩৬. মুফতি মানসুর আহমাদ সাকী
৩৭. আলহাজ্ব মুহাম্মদ আমিনুল ইসলাম
৩৮. মুফতি রেজাউল করীম আববার
৩৯. মুফতি শামসুদ্দোহা আশরাফী
৪০. আলহাজ্ব মুহাম্মদ আল ইকবাল
৪১. আলহাজ্ব মুহাম্মদ সেলিম মাহমুদ
৪২. প্রভাষক মাওলানা আলমগীর হোসাইন তালুকদার
৪৩. কে এম বেলাল হোসাইন
৪৪. মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম
৪৫. মুহাম্মদ আব্দুজ জলিল
৪৬. মুহাম্মদ আল-আমীন (ঠাকুরগাঁও)
৪৭. ইঞ্জিনিয়ার শেখ মারুফ
৪৮. এম এম কামাল হোসাইন (ভোলা)

দলীয় সূত্র জানায়, নতুন কমিটির মাধ্যমে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, তৃণমূলকে শক্তিশালী করা এবং আগামী রাজনৈতিক বাস্তবতায় আরও কার্যকর ভূমিকা রাখার পরিকল্পনা নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com