1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ শুধু রেমিট্যান্সের মেশিন, নাকি মানুষ? সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঘিরে কূটনৈতিক প্রশ্ন আন্তর্জাতিক আইন, কনস্যুলার সুরক্ষা ও প্রবাসীদের মানবিক মর্যাদা নিশ্চিত করতে বাংলাদেশের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনার দাবি কলাপাড়ায় নিখোঁজ শিশু রাইয়ান (১০) এর মৃতদেহ উদ্ধার। নেতাকর্মী নয়, জনসম্পৃক্ত আন্দোলনই ক্ষমতার চাবিকাঠি: বাংলাদেশি রাজনীতির নতুন পাঠ লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ বরিশালে বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালিত এনেস্থেসিওলজিস্টদের পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা; বিএমএসএফের প্রতিবাদ চরকাউয়া খেয়াঘাটে বরিশাল সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন

কলাপাড়ায় নিখোঁজ শিশু রাইয়ান (১০) এর মৃতদেহ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়েছেন

মোঃ নাসির উদ্দিন, মহিপুর প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজ শিশু রাইয়ান(১০) এর খোঁজ মিলেশে, তবে জীবিত নয় মৃত। নিখোঁজের দুইদিন পর শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের নিখোঁজ শিশু রাইয়ানের বাড়ির উত্তর পাশে নাওভাঙ্গা খালে একটি ব্যাগ ভর্তি ভাসমান অবস্থায় তার লাশ খুঁজে পায় স্বজনরা।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে নিখোঁজ রাইয়ানকে তার বাড়ির আশপাশে আত্মীয় স্বজন সহ সমস্ত জায়গায় খুঁজে না পাওয়ার পর পুলিশ তাদের পার্শ্ববর্তী খালে তল্লাশী চালাতে বলে। তাদের   কথা মোতাবেক স্বজনরা মিলে সকালে খালে তল্লাশি চালায়। তল্লাশিকালে খালের উত্তর পারে একটি ভাসমান ব্যাগ দেখতে পায়। এরপর কাছে গিয়ে ব্যাগের কাছে মাছি উড়তে দেখে ঘাবরে যান। এরপর একটি নৌকার সাহায্যে ব্যাগটিকে টেনে কিনারে তুললে ব্যাগের মধ্যে শিশুটিকে দেখতে পান। শিশুটির শরীর থেকে তখন চামরা খসে গিয়েছে এবং শরীর ফুলে দূর্গন্ধ ছড়াচ্ছিল।

এ ঘটনায় গতকাল কলাপাড়া থানায় শিশুটির মা রুমানা বেগম বাদি হয়ে একটি মামলা করেছেন। মামলায় প্রধান আসামি আল – আমীন (৪০)কে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও আরও ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
তবে স্বজনদের দাবি মামলার প্রধান আসামি আল – আমিনের সাথে পারিবারিক ভাবে তাদের শত্রুতা ছিল। এ শত্রুতার কারনে গত কয়েকদিন আগে আল-আমীন হুমকি প্রদান করেছিল। আল আমীন বলেছিল তোদের শান্তিতে থাকতে দেব না। তাদের ধারণা আল- আমীন রাইয়ানকে হত্যা করে লাশ ব্যাগে ভরে খালের মধ্যে ফেলে দিয়েছে। তাই আল আমীন সহ এর সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কামনা করেন এলাকাবাসী সহ স্বজনরা।

লাশ উদ্ধারের খবর শুনে এলাকার শতশত মানুষ ছুটে এসেছে। তারা তীব্রনিন্দা জানিয়ে প্রকৃত অপরাধীর সর্বোচ্চ শাস্তি কামনা করছেন।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, এলাকায় মরদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com