1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১:৫০|
শিরোনামঃ
বাবুগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে উপজেলা প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দ সৌদি প্রবাসী তরুণ ব্যবসায়ী রিয়াজের আকস্মিক মৃত্যুতে বাকেরগঞ্জে শোকের ছায়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার অভিযুক্তদের বিচারের দাবিতে এনসিপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা বাবুগঞ্জে জামায়াত কর্মীদের উদ্যোগে রাস্তা সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম বাবুগঞ্জের রহমতপুরে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ বরিশাল মেট্রোপলিটন কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না : -অধ্যাপক হারুন সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে জ্যেষ্ঠ শিক্ষক দেলোয়ার হোসেনকে চান শিক্ষক-শিক্ষার্থী- অভিভাবকরা! সাংবাদিকের শুধু জামিন নয়; মামলা প্রত্যাহার করতে হবে

বাবুগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে উপজেলা প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৩ বার পড়েছেন

বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও বিএনপির নেতৃবৃন্দ। সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বিভিন্ন সড়ক উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা নির্মাণকাজের মান যাচাই করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা এবং উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।

ওয়াহিদুল ইসলাম প্রিন্স বলেন, “বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দিয়ে কাজ বাস্তবায়ন করে যাচ্ছেন। গত তিন-চার মাসে বাবুগঞ্জ উপজেলায় যে পরিমাণ সড়ক উন্নয়ন কাজ হয়েছে, তা বিগত সরকারের আমলেও হয়নি। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, “এমপি মহোদয় এ জনপদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কোনো রাস্তার নির্মাণমান খারাপ হলে বা অনিয়ম পরিলক্ষিত হলে তা উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।”

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কাজী ইমামুল হক আলীম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সোহেল হোসেনসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, চলমান উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে উপজেলার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com