1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১০:০৯|
শিরোনামঃ
বরিশালে নিজের বিরুদ্ধে করা মানববন্ধনে উপস্থিত নিজেকে নির্দোষ দাবী মাদ্রাসা শিক্ষক মুফতি মাসউদ হাসান ফিরোজ দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা মানবিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে গালুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক মোনায়েম হোসেন বরিশাল শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬: বরিশাল জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই জাদুশিল্পের আড়ালে ‘অশ্লীল নৃত্য’ প্রদর্শনের অভিযোগ! অটোরিকশাচালক নাজমুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন বরিশাল জেলায় শ্রেষ্ঠ মেহেন্দিগঞ্জ থানার ওসি মমিন উদ্দিন ঢাকা-বরিশাল মহাসড়কে পত্রিকাবাহী পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ বাবুগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে বাজিমাত রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ায় কবির মৃধার ত্রাস; ব্যবসা প্রতিষ্ঠানে হামলা নারীকে পিটিয়ে জখম

মানবিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে গালুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক মোনায়েম হোসেন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৫ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

ঝালকাঠির রাজাপুর উপজেলার ৪ নম্বর গালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন গালুয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোনায়েম হোসেন। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে আলোচনায় রয়েছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, চিকিৎসা ও শিক্ষা সহায়তা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সংকটে সাধারণ মানুষের সহযোগিতায় সক্রিয় রয়েছেন। এ কারণে স্থানীয়দের কাছে তিনি একজন মানবিক ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিত।

রাজনৈতিক জীবনেও তিনি সক্রিয়। তিনি মোহাম্মদপুর থানা ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির ২০১৭ ও ২০২৩ সালের নির্বাচিত কমিটির অন্তর্ভুক্ত ছিলেন। এছাড়া আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। নেতাকর্মীদের দাবি, শেখ হাসিনা বিরোধী আন্দোলনে তিনি ঢাকার রাজপথে সক্রিয় ছিলেন এবং রাজনৈতিক দুর্দিনে নিজের অর্থ দিয়ে আন্দোলন-সংগ্রামে সহযোগিতা করেছেন।

স্থানীয়দের ভাষ্য, মোনায়েম হোসেন সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকেন এবং মানুষের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করেন। তাই চেয়ারম্যান হিসেবে তাকেই দেখতে চান অনেক ভোটার।

মোনায়েম হোসেন বলেন, জনগণ আমাকে নির্বাচিত করলে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করব। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, রাস্তাঘাট উন্নয়ন, কর্মসংস্থান এবং অসহায় মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে গালুয়া ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com