1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১০:২৮|
শিরোনামঃ
বরিশালের কাগাশুরায় মাদকের ছোবল: ‘গাঁজা রিয়াজ’-এর বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ, তরুণ সমাজ ধ্বংসের পথে বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের সরানো হলো চিফ অ্যাসেসর নুরুল ইসলামকে ; নিয়োগ ও আর্থিক অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে ১৫ দিনের তদন্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের মৃত্যুতে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের শোক ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনামূলক র‌্যালি ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিন, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের উচ্ছ্বাস ও অভিনন্দন বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা

বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:

বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া (নিমতলা) এলাকায় ব্যাপক সুবিধা সহ ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৭ জুন রবিবার দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় চার শতাধিক রোগী ফ্রি চক্ষু চিকিৎসাপত্র গ্রহণ করেন। ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী ও বাদলপাড়া কলেজের সাবেক সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন। ক্যাম্প বাস্তবায়ন করে বরিশাল গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল।

সকাল ৯টায় ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ মামুন-অর-রশিদ। ক্যাম্প কার্যক্রম পরিদর্শনে যান বরিশাল ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান ডা. এস.এম ইকবালুর রহমান সেলিম এবং বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফিরোজ আলম।
এছাড়া উপস্থিত ছিলেন চরামদ্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নেছার উদ্দিন, সেক্রেটারি মুফতি রেদওয়ানুল হক এনাম, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মনির হোসেন হাওলাদার, বিএনপি নেতা মঈনদ্দিন বাদশা, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন, উপজেলা জামায়াত নেতা মাওলানা রেদওয়ান উল্লাহ শাহেদী, স্থানীয় ব্যবসায়ী এনায়েত হোসেন, মাওলানা সেলিম সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

ক্যাম্পে অর্ধ শতাধিক রোগীকে ঔষধ ও বিদেশী লেন্স সহ সম্পূর্ণ ফ্রি ছানি অপারেশন এবং ঔষধ সহ নেত্রনালী অপারেশন সম্পূর্ণ ফ্রি করার ব্যবস্থা করা হয়। তাছাড়া প্রায় শতাধিক গরীব রোগীকে ফ্রি চশমা দেওয়া হয়।

চিকিৎসা গ্রহণ শেষে সেবাগ্রহীতারা বলেন, এই প্রথম একটি চক্ষু ক্যাম্পে এতগুলো ফ্রি সুবিধা পেলাম। একদিকে বিশেষজ্ঞ চিকিৎসক ভিজিট ছাড়াই রোগী দেখেছেন, ফ্রি চশমা দিয়েছেন, অপারেশন ও ঔষধ সবই ফ্রি ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া এত যত্নসহকারে দেখায় আমরা সন্তুষ্ট। ভবিষ্যতে এ ধরনের ক্যাম্পের কার্যক্রম যাতে অব্যাহত থাকে সে বিষয়ে দাবি তোলেন এলাকাবাসী।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com