“প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রোগ্রামের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদরের উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফরিদা সুলতানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদরের জাতীয়তাবাদী দলের আহবায়ক আলহাজ মো. নুরুল আমিন।
কৃষি সম্প্রসারণ অফিসার মো. রাসেল মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার উত্তম ভৌমিক, চরমোনাই ব্লকের পশুড়িকাঠি পার্টনার ফিল্ড স্কুলের সদস্য সালমা আক্তার এবং চর আইচা ব্লকের কৃষক আল মনির খান।
বক্তারা বলেন, কৃষিকে টেকসই ও লাভজনক করতে আধুনিক প্রযুক্তি, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। মাঠপর্যায়ে কৃষকদের অংশগ্রহণ ও সচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমাবেশে অতিরিক্ত কৃষি অফিসার নাহিদ আফরিন, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কৃষক-কিষাণী ও গণমাধ্যমকর্মীসহ প্রায় ১০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ কংগ্রেসে কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, কৃষি উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।