1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
রাত হলেই পটুয়াখালীর লোহালিয়া-শৌলা সড়কে আতঙ্ক!ছিনতাই-ডাকাতির অভিযোগে নিরাপত্তাহীন পথচারী, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শামসুল কবির ফরহাদের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ‘অপপ্রচার’ শব্দের আড়ালে কার স্বার্থ? বরিশালের সাংবাদিকতায় তেলবাজির নতুন সংস্কৃতি! ৯ দেওয়ানি মামলার জবাব দিতে এক বছরের বেশি সময়ক্ষেপণ ; মহিপুর ভূমি অফিসের তহশিলদার সেই আসিফকে কারণ দর্শানোর নোটিশ বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখ টাকাসহ আটক ৮ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বরিশালে বিভাগীয় সেমিনার বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী ‘সিরিয়াল পেতে যুদ্ধ, টেস্টের পর টেস্ট!’—ডা. অমিতাভকে ঘিরে ফেসবুকে অভিযোগের ঝড় ; সরকারি কর্মঘণ্টায় রোগী দেখা ও বেসরকারি চিকিৎসা নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বরিশাল ইইডি: ১ কোটি ১৭ লাখ টাকার কাজ করিয়ে বিল পেটে পুরলেন প্রকৌশলী শহিদুল, হুমকি প্রভাবশালী ঠিকাদারের

“কৃষিতে বদলের ডাক: বরিশাল সদরে শতাধিক কৃষকের মিলনায়তনে পার্টনার কংগ্রেস”

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৪৫ বার পড়েছেন

বরিশাল সদর উপজেলায় কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি ও দুর্যোগ সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী “পার্টনার কংগ্রেস” সমাবেশ। মঙ্গলবার (২০ মে ২০২৬) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি অফিসের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

“প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রোগ্রামের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদরের উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফরিদা সুলতানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদরের জাতীয়তাবাদী দলের আহবায়ক আলহাজ মো. নুরুল আমিন।

কৃষি সম্প্রসারণ অফিসার মো. রাসেল মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার উত্তম ভৌমিক, চরমোনাই ব্লকের পশুড়িকাঠি পার্টনার ফিল্ড স্কুলের সদস্য সালমা আক্তার এবং চর আইচা ব্লকের কৃষক আল মনির খান।

বক্তারা বলেন, কৃষিকে টেকসই ও লাভজনক করতে আধুনিক প্রযুক্তি, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। মাঠপর্যায়ে কৃষকদের অংশগ্রহণ ও সচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাবেশে অতিরিক্ত কৃষি অফিসার নাহিদ আফরিন, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কৃষক-কিষাণী ও গণমাধ্যমকর্মীসহ প্রায় ১০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ কংগ্রেসে কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, কৃষি উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com