1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:২৩|
শিরোনামঃ
জোরপূর্বক সালিসের চেষ্টা ; বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার অফিসার্স ইনচার্জের নামে অভিযোগ দায়ের ঘুষ নিয়ে ‘ভুয়া’ তদন্ত রিপোর্ট দাখিলের অভিযোগ! বন্দর থানার এসআই জলিলের বিরুদ্ধে আইজিপি কমপ্লেইন সেলে লিখিত অভিযোগ তরুণদের স্বাস্থ্য অধিকার নিয়ে বরিশালে জোরালো বার্তা ; ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের প্রথম বার্ষিক স্টেকহোল্ডার মিটিং অনুষ্ঠিত “বর্জ্য ব্যবস্থাপনায় বদলে যাচ্ছে বরিশাল” — প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য সহকারীর সঙ্গে বিসিসির উন্মুক্ত আলোচনা পাথরঘাটায় জমির সীমানা বিরোধে ছাত্রলীগ নেতার বাবাকে মেরে হত্যা ঢাকামুখী নয়, এবার বরিশালেই ACL সার্জারি — রাহাত আনোয়ার হাসপাতালে আধুনিক চিকিৎসায় হাঁটুর জটিল অপারেশনে সাফল্য দুই দিনের সফরে বরিশাল-ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য সহকারী ডা. এস এম জিয়া হায়দার, স্বাস্থ্যখাত ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ব্যস্ত সূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাত; নবঘোষিত বরিশাল মহানগর ছাত্রদলের কর্মসূচিতে বিলকিস জাহান শিরীন ও ফারুক” বিশ্ব মা দিবসে সাংবাদিক জামাল কাড়ালের মায়ের রোগমুক্তি কামনা কালকিনিতে চোর চক্রের সদস্য আটক, পুলিশের হাতে সোপর্দ

“বর্জ্য ব্যবস্থাপনায় বদলে যাচ্ছে বরিশাল” — প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য সহকারীর সঙ্গে বিসিসির উন্মুক্ত আলোচনা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪৯ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার

১২ মে ২০২৬, মঙ্গলবার বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক ও জনবান্ধব করতে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্যবিষয়ক সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারের সঙ্গে এক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, নগরীর নাগরিক সমাজ, সুধীজন, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

আলোচনায় নগরীর পরিচ্ছন্নতা, বর্জ্য অপসারণ, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। বক্তারা নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী, বরিশাল জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনির, সিভিল সার্জন ডা. এস. এম. মনজুর-ই-এলাহী, স্বাস্থ্য বিভাগের বরিশাল বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হাকিম, বিসিসির পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা মোঃ ইউসুফ আলী ও মাহবুব আলম, সাবেক কাউন্সিলর শাহ আমিনুল ইসলাম আমিন এবং বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বরিশাল গড়তে নাগরিক সচেতনতার পাশাপাশি কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। এ সময় নগরবাসীর অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানানো হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com