1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
জেলা ও মহানগর যুবদলকে ঢেলে সাজাতে কেন্দ্রের কঠোর তৎপরতা, সমন্বয়কদের জরুরি সভা অনুষ্ঠিত বরিশাল রূপাতলীতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ও অনিয়মের অভিযোগ জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান ; ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত, এক মাসে ২৫টির বিরুদ্ধে ব্যবস্থা বরিশাল মহানগর যুবদলের উদ্যোগে স্মরণকালের অন্যতম বৃহৎ আনন্দ মিছিল আকন কুদ্দুসুর রহমানকে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ফুলেল শুভেচ্ছা বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানাল সচেতন মহল কার্টনভর্তি টাকার রহস্য থেকে কোটি কোটি টাকার সম্পদ! কাস্টমসের ভাই-বোনের সম্পদের উৎস নিয়ে তোলপাড় শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে বরিশাল পানি উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন

কালকিনিতে চোর চক্রের সদস্য আটক, পুলিশের হাতে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩৫৪ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল প্রতিনিধি | ১০ মে ২০২৬
মাদারীপুরের কালকিনি উপজেলা-এ রাকিব মাল (২২) নামে এক চোর চক্রের সদস্যকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। রোববার (১০ মে) সকাল ৮টার দিকে উপজেলার এনায়েতনগর ইউনিয়ন-এর মৌলভীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক রাকিব মাল উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীকান্দি গ্রামের আল আমিন মালের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন গ্রামে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, রোববার সকালে রাকিব মালকে চোরাইকৃত মালামালসহ হাতেনাতে আটক করা হয়। পরে এনায়েতনগর ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ও স্থানীয় ব্যক্তি হাকিম সরদারের নেতৃত্বে তাকে ইউনিয়ন পরিষদে নিয়ে আটকে রাখা হয়।

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com