1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
অসুস্থ শ্রমিকদল নেতা বাঘা শহিদের পাশে জিয়াউদ্দিন সিকদার জজ কোর্টের সামনে হামলা, এজাহারভুক্ত আসামি নাঈম গ্রেপ্তার বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত

বরিশালে ট্রেড লাইসেন্সহীন ব্যবসাপ্রতিষ্ঠানে বিসিসির অভিযান, জরিমানার কবলে ৪ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৫০ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার :

বরিশাল নগরীতে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও লাইসেন্স নবায়ন না করায় চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

জানা গেছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৩) ধারায় প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বৈধ কাগজপত্র যাচাই-বাছাই করা হয় এবং ট্রেড লাইসেন্স না থাকা কিংবা দীর্ঘদিন নবায়ন না করার বিষয়টি প্রমাণিত হলে তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, নগরীতে সুশৃঙ্খল ব্যবসা পরিচালনা নিশ্চিত করতে এবং রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে ব্যবসায়ীদের দ্রুত ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়নের আহ্বান জানানো হয়েছে।

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com