1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বিসিসির কর্মকর্তার হুকুমে নারী-শিশুসহ ৬ জনকে কুপিয়ে পিটিয়ে জখম, গৃহবধূকে ধর্ষণের চেষ্টা! অসুস্থ শ্রমিকদল নেতা বাঘা শহিদের পাশে জিয়াউদ্দিন সিকদার জজ কোর্টের সামনে হামলা, এজাহারভুক্ত আসামি নাঈম গ্রেপ্তার বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার

কালকিনিতে ১৮ মামলার আসামি ত্রাস ফয়সাল তালুকদার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৩৩ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল প্রতিবেদক। ৭ মে ২০২৬

মাদারীপুর মাদারীপুরের কালকিনি উপজেলার ত্রাস, হত্যা ও ধর্ষণসহ ১৮টিরও বেশি মামলার দুর্ধর্ষ আসামি ফয়সাল তালুকদারকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এবং র‍্যাব-৪-এর একটি যৌথ দল রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। গ্রেফতারকৃত ফয়সাল কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সাল তালুকদার দীর্ঘদিন ধরে কালকিনি উপজেলার অন্তত পাঁচটি ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তার নামে বর্তমানে ১৮টিরও বেশি মামলা চলমান এবং এর মধ্যে ৪টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল।
​সাম্প্রতিক সময়ে কালকিনিতে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে ফয়সালের বিরুদ্ধে। এই ঘটনার পর প্রাণভয়ে ও লোকলজ্জার ভয়ে ভুক্তভোগী পরিবারটি এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয় বলে জানা গেছে।

​মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, “ফয়সাল তালুকদার অত্যন্ত চতুর অপরাধী। গ্রেফতার এড়াতে সে বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে গা-ঢাকা দিয়ে থাকতো। তবে তাকে ধরার জন্য আমাদের চেষ্টা অব্যাহত ছিল। অবশেষে যৌথ অভিযানের মাধ্যমে তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”

ফয়সাল তালুকদারের গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। দীর্ঘদিন ধরে তার অত্যাচারে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা মিষ্টি বিতরণ করেছেন বলেও খবর পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এখন ফয়সালের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com