1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৮:০৭|
শিরোনামঃ
দৈনিক বরিশাল মুখপত্র পত্রিকায় নিয়োগ পেয়েছেন সুমন হক জুয়েল মামলায় হতাশ নন মুফতি ফয়জুল করীম, চাইবেন না জামিন বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের বিরুদ্ধে অপপ্রচার,সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা বাবুগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে উপজেলা প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দ সৌদি প্রবাসী তরুণ ব্যবসায়ী রিয়াজের আকস্মিক মৃত্যুতে বাকেরগঞ্জে শোকের ছায়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার অভিযুক্তদের বিচারের দাবিতে এনসিপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা বাবুগঞ্জে জামায়াত কর্মীদের উদ্যোগে রাস্তা সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম বাবুগঞ্জের রহমতপুরে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ বরিশাল মেট্রোপলিটন কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা

“দু’দিনে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ: রহস্য ঘনীভূত, পুলিশের নীরবতায় উদ্বিগ্ন বরিশালবাসী!”

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩৩০ বার পড়েছেন

বরিশাল নগরীতে টানা দুই দিনে দুই স্কুল শিক্ষার্থীর রহস্যজনক নিখোঁজের ঘটনায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে নগরজুড়ে। পরিবারগুলোর কান্না আর অপেক্ষার মধ্যে এখন সবচেয়ে বড় প্রশ্ন—কোথায় তারা? আর কেনই বা এখনো নীরব পুলিশ?

প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ১ এপ্রিল নগরীর সাগরদী এলাকা থেকে এ আর এস স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী মুনিয়া আক্তার নিখোঁজ হয়। এর পরদিন ২ এপ্রিল শান ভাটিখানা এলাকার নিজ বাসা থেকে কালেক্টর স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী সৌরভ দাস রহস্যজনকভাবে নিখোঁজ হয়।

দুই শিক্ষার্থীর পরিবারই ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেছেন। কিন্তু ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে।

এদিকে, পরপর দুই শিক্ষার্থীর নিখোঁজের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন নগরবাসী। অভিভাবকদের মধ্যে বাড়ছে উদ্বেগ, তাদের সন্তানরা কতটা নিরাপদ?

স্থানীয়রা দ্রুত পুলিশের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। তারা বলছেন, “এভাবে যদি শিক্ষার্থীরা একের পর এক নিখোঁজ হয়, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়?”

নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান এবং ঘটনার রহস্য উদঘাটনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com