1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১০:৫৬|
শিরোনামঃ
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী ভাঙা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতের দাবিতে গৌরনদীতে তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন, আধাঘণ্টা অবরোধ ইসলামী আন্দোলনে বড় রদবদল: গাজী আতাউর রহমান নতুন মহাসচিব, ঘোষণা পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি সাধারণ সভায় বিশেষ সিদ্ধান্ত গ্রহন অ্যানেসথেসিয়া সেক্টরের বিদ্যমান অপতৎপরতা রুখতে হার্ডলাইনে বরিশালের বিএসএ-সিসিপিপি “রাতভর ড্রেজার-ট্রাকের দৌরাত্ম্য, নদীভাঙনে বিলীন গ্রাম: বরিশালের তালতলীর কাগাশুরা-সাফানিশায় বালু সিন্ডিকেটের তাণ্ডব” কোলচরে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক বাবুগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফতাব হোসেনকে শেষ শ্রদ্ধা, প্রদান করা হলো গার্ড অব অনার বরিশালে নগরীতে রাতে গ্রেফতার ছাত্রলীগের সাবেক নেতা মুন্না, রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক

রাতের বাসে চাঞ্চল্যকর অভিযান: ১০০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী আটক!

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৫৪ বার পড়েছেন

বরিশালে গভীর রাতে পরিচালিত এক অভিযানে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। রোববার (৩ মে ২০২৬) ভোররাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানা পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে এয়ারপোর্ট থানার এসআই মোঃ আল আমিন নাঈমের নেতৃত্বে একটি দল ঢাকা-বরিশাল মহাসড়কের কলসগ্রাম এলাকায় জল কাদের মোল্লা মসজিদের সামনে চেকপোস্ট বসায়। এ সময় ঢাকা থেকে বরিশালগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৫-৮৮৫৩) থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে বাসের A-3 নম্বর সিটে বসা এক নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত ওই নারীর নাম জাহিদা বেগম (২০)। তার বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য বেশ কয়েক লাখ টাকা। ধারণা করা হচ্ছে, তিনি একটি সক্রিয় মাদক চক্রের সদস্য এবং এসব মাদক বরিশালে সরবরাহের উদ্দেশ্যে নিয়ে আসছিলেন।

এ বিষয়ে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃতকে জিজ্ঞাসাবাদ করে মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক বার্তা দিয়ে জানিয়েছেন, এ ধরনের মাদকবিরোধী অভিযানে আরও জোরদার তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com