1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময়

বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ ২,৬০০ লিটার ডিজেল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৯৮ বার পড়েছেন

মোঃ মহিউদ্দিন খাঁন রানা বাবুগঞ্জ প্রতিনিধি।

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ২,৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (বিকেল সাড়ে ৫টা) উপজেলার ক্ষুদ্রকাঠি এলাকায় মোল্লা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সিদ্দিক মোল্লার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না। অভিযান চলাকালে বাড়ি থেকে অবৈধভাবে মজুদ রাখা ২,৬০০ লিটার ডিজেল উদ্ধার করে জব্দ করা হয়।

একই সঙ্গে দায়ী ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় এয়ারপোর্ট থানার পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com