1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ২:৫২|
শিরোনামঃ
শায়েস্তাবাদে ষাড় জবাই নিয়ে গুজব, প্যানেল চেয়ারম্যান ফরহাদকে নিয়ে অপপ্রচারের অভিযোগ বাকেরগঞ্জে উন্নয়নের রোল মডেল রুমানা আফরোজ—স্বচ্ছতা, মানবিকতা ও দক্ষতায় গড়লেন অনন্য দৃষ্টান্ত গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা জহির সাজ্জাদ গুরুতর আহত, হাসপাতালে ভর্তি সরকারি টাকায় অনিয়মের উৎসব! বাবুগঞ্জে প্রকৌশলীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ সংবাদপথে পাঁচ বছরের দৃঢ় পদচারণা: বরিশালে দৈনিক ‘আজকালের কণ্ঠ’র জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন গলার কাঁটা সাগরদী সড়ক: অবৈধ দখলে থমকে ৪ লেন স্বপ্ন, মেয়রের জরুরি হস্তক্ষেপ দাবি আগৈলঝাড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার: দেড় বছরের কারাদণ্ড জনগণ চাইলে বাকেরগঞ্জ পৌরবাসীর খেদমতে প্রস্তুত ফিরোজ আলম ​গৌরনদীতে সাংবাদিকের ওপর অতর্কিত হামলা, হাসপাতালে ভর্তি

কুয়াকাটার শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি আছাব ঘরামী গ্রেফতার!

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৮৩ বার পড়েছেন

পটুয়াখালীর কুয়াকাটায় দীর্ঘবছর ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে আছাব ঘরামী ও তার সহযোগী মেহেদীকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, তিনি বহু বছর ধরে নিজ বাড়িকে কেন্দ্র করে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিলেন। জানা যায়, আছাব ঘরামী তার বড় ভাই জনি আলমগীরের প্রভাব ব্যবহার করে দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি নিয়মিতভাবে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন, যার ফলে কুয়াকাটার অনেক তরুণ মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়ছে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, এর আগেও তার বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকসহ আছাব এবং তার স্ত্রীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছিল। এতে করে ওই বাড়িটি দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার একটি কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে ওঠে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, আসাহাব ঘরামীর নামে প্রায় ১০টি মামলা রয়েছে, যা তার অপরাধমূলক কর্মকাণ্ডের দীর্ঘ ইতিহাসের ইঙ্গিত দেয়।

স্থানীয়রা এ ঘটনায় স্বস্তি প্রকাশ করে বলেন, এমন অভিযান অব্যাহত থাকলে কুয়াকাটাকে মাদকমুক্ত রাখা সম্ভব হবে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com