1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ২:৩৮|
শিরোনামঃ
বরিশাল নগরীর মহসিন মার্কেটের একতরফা কমিটি গঠন; ব্যবসায়ীদের ক্ষোভ প্রতিবাদ ; সমঝোতার নির্দেশ এমপি সরোয়ারের আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ: পুলিশ সদস্য আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ মাথায় পলিথিন দিয়ে অফিস করছেন শিক্ষকরা: উজিরপুরের রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে বিক্ষোভ ও অপসারণ উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি বিটিএমএ’র কমিটি গঠন : সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন নগরীতে স্বাস্থ্য ভবন ঘেরাও, পরিচালকের কক্ষে তালা; ফ্যাসিস্ট পদায়ন বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ গৌরনদীতে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ বাকেরগঞ্জে শিল্প অঞ্চল প্রতিষ্ঠা: বেজা’র নির্বাহী সদস্য সালেহ আহমেদের সাথে এম আনোয়ার হোসেনের সাক্ষাৎ ডিসি অফিসের স্টাফ পরিচয়ে অভিনব প্রতারনার ফাদে এক ভাড়াটিয়া মহিপুরকে প্রশাসনিক উপজেলা করতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়

গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২০১ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল | 

বরিশালের গৌরনদী উপজেলায় উৎসবমুখর পরিবেশ ও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদ শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে পর্যায়ক্রমে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানস্থলে বিশাল ব্যানারে বাংলাদেশের মানচিত্র, সাত বীরশ্রেষ্ঠের ছবি এবং জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতি স্থান পায়। শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবকের সমারোহ বীর সন্তানদের প্রতি জাতির কৃতজ্ঞতার প্রতীক হয়ে ওঠে।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, মহান স্বাধীনতার তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রতিবছরের মতো এবারও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গৌরনদীর প্রধান প্রধান সড়ক ও সরকারি ভবনসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, গৌরনদী মডেল থানা অফিসার ইন-চার্জ (তদন্ত) মাহবুবুর রহমান, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব মোঃ সাজ্জাদুল ইসলাম হান্নান শরীফ, গৌরনদী ক্লিনিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিদুল ইসলাম মুহিত শরীফ, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম জহিরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com