1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১:২২|
শিরোনামঃ
ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা দুর্নীতির দায়ে বরিশালের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা চাকুরিচ্যুত এএসআই সাইদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সুনাম ক্ষুণ্নের অভিযোগ সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত নেই আইনের তোয়াক্কা, বাকেরগঞ্জে সরকারি হাসপাতালের ৫ গজে পপুলার ডায়াগনস্টিক সেন্টার!

বানারীপাড়ায় জমি বিরোধে একই পরিবারের ৪ জনকে পিটিয়ে হত্যার চেষ্টা, ৩ জন আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২৮৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মলুহার গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের পরিকল্পিত হামলায় একই পরিবারের অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ২৩ মার্চ (সোমবার) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে মলুহার গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার মৃত শাহজাহান সরদারের ছেলে নাসির সরদার (৩৫), তার চাচাতো ভাই মাকসুদুর রহমান (৪৫) এবং ভাতিজা সাজিম (১৮)। বর্তমানে তারা শেবাচিম হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন মাকসুদুর রহমান জানান, প্রতিবেশী মৃত মোদাচ্ছেরের ছেলে শহীদ তালুকদার গংদের সাথে তাদের ক্রয়কৃত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত এক সপ্তাহ আগে শহীদ ও তার সহযোগীরা মাকসুদদের মালিকানাধীন জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নিয়ে যায়। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়।
মাকসুদের অভিযোগ, এই প্রতিবাদের জেরে ক্ষিপ্ত হয়ে গত রাতে শহীদ তালুকদার, তার ছেলে সাব্বির এবং ভায়রার ছেলে আরমানসহ ২০-২৫ জনের একদল ভাড়াটে সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে প্রথমে সাজিমের ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় তাকে বাঁচাতে মাকসুদ ও নাসির এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের ওপরও অতর্কিত হামলা চালায়। রামদা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রের আঘাতে তাদের শরীররে বিভিন্ন স্থানে মারাত্মক জখম করা হয়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার্স ইনচার্জ(ওসি) মাইনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে জানা যায়, হামলার বিষয়টি মৌখিকভাবে পুলিশকে অবহিত করা হয়েছে। তবে আহতরা চিকিৎসাধীন থাকায় এখনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা সম্ভব হয়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সুস্থ হওয়ার পর তারা নিয়মিত মামলা দায়ের করবেন।
ভুক্তভোগী পরিবারটি এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com