মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশালের ঐতিহ্যবাহী বরিশাল জিলা স্কুল-এ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় তারা মহান ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।
এসময় প্রধান শিক্ষক বলেন, ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের একটি অনন্য দিন। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার সম্মান অক্ষুণ্ণ রাখতে নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
দিনটি উপলক্ষে বিদ্যালয়ে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পুরো কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়।