1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১১:৪৯|
শিরোনামঃ
রাতের আঁধারে কিশোর-কিশোরীর বাল্যবিয়ে, তথ্য গোপন ও সাংবাদিকদের হুমকি ধামকি! বরিশালের কাগাশুরায় মাদকের ছোবল: ‘গাঁজা রিয়াজ’-এর বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ, তরুণ সমাজ ধ্বংসের পথে বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের সরানো হলো চিফ অ্যাসেসর নুরুল ইসলামকে ; নিয়োগ ও আর্থিক অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে ১৫ দিনের তদন্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের মৃত্যুতে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের শোক ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনামূলক র‌্যালি ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিন, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের উচ্ছ্বাস ও অভিনন্দন

রমজানে বরিশাল রুপাতলী মাছ বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধি: কারসাজি নাকি সরবরাহ সংকট?

সম্পাদনা আসাদুজ্জামান মুরাদ
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩৯ বার পড়েছেন

রিপোর্ট ; জামাল কাড়াল

পবিত্র রমজানকে কেন্দ্র করে রুপাতলী মাছ বাজারে মাছের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। বাজার ঘুরে ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক সপ্তাহে বিভিন্ন প্রজাতির মাছের দাম কেজিপ্রতি ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। রুই, ৩৫০ থেকে ৪০০ টাকা, কাতলা ৪০০ টাকা থেকে ৫০০ টাকা, বোয়াল ৭৫০ টাকা থেকে ৮০০ টাকা, চিংড়ি ৯০০ থেকে ১২ টাকা ও ইলিশ জাটকা মাছ ৭০০ থেকে ৮০০ টাকা ধরে বিক্রি হচ্ছে, প্রায় সব মাছের দামই বেড়েছে। বিক্রেতারা বলছেন, নদী ও ঘের থেকে সরবরাহ কম আসছে, পাশাপাশি পাইকারি বাজারেও দাম বেশি। তবে একাধিক ক্রেতা মোঃ আরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, রমজানের সুযোগে কিছু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করছেন।পাইকারি ও খুচরা দামের পার্থক্য
তথ্য অনুযায়ী, পাইকারি বাজারে দাম কিছুটা বাড়লেও খুচরা পর্যায়ে বৃদ্ধি তুলনামূলক বেশি। এতে প্রশ্ন উঠছে—সরবরাহ সংকটই কি একমাত্র কারণ, নাকি মধ্যস্বত্বভোগীদের কারসাজি রয়েছে?

স্থানীয়রা বলছেন, নিয়মিত বাজার তদারকি না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ভোক্তারা দ্রুত বাজার মনিটরিং ও মূল্য তালিকা টাঙানোর দাবি জানিয়েছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, রমজানে চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে চাপ তৈরি হয়। তবে কার্যকর নজরদারি থাকলে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ সম্ভব।

রমজানে মাছ কিনতে হিমশিম, স্বল্প আয়ের পরিবারের দীর্ঘশ্বাস
রমজান মাসে ইফতার ও সেহরিতে পরিবারের জন্য ভালো খাবারের আয়োজন করতে চান সবাই। কিন্তু রুপাতলী মাছ বাজারের বাড়তি দামে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো।

রিকশাচালক আব্দুল করিম (ছদ্মনাম) জানান,আগে ৫০০ টাকায় দুই কেজি মাছ নিতে পারতাম। এখন এক কেজি কিনতেই কষ্ট হচ্ছে।

এক গৃহিণী মাহামুদা বেগম বলেন, “বাচ্চাদের জন্য মাছ কিনতেই বাজেট ভেঙে যাচ্ছে। রমজানে একটু ভালো খাওয়াবো ভেবেছিলাম, কিন্তু দাম শুনে হতাশ।

বিক্রেতারাও বলছেন, তারাও উচ্চ দামে কিনতে বাধ্য হচ্ছেন। তবে ক্রেতারা মনে করছেন, বাজারে সঠিক তদারকি না থাকায় তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
রমজান মাস হলেও, বাজারের ঊর্ধ্বমূল্য সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com