1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ১২:৩৯|
শিরোনামঃ
রাতের আঁধারে কিশোর-কিশোরীর বাল্যবিয়ে, তথ্য গোপন ও সাংবাদিকদের হুমকি ধামকি! বরিশালের কাগাশুরায় মাদকের ছোবল: ‘গাঁজা রিয়াজ’-এর বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ, তরুণ সমাজ ধ্বংসের পথে বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের সরানো হলো চিফ অ্যাসেসর নুরুল ইসলামকে ; নিয়োগ ও আর্থিক অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে ১৫ দিনের তদন্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের মৃত্যুতে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের শোক ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনামূলক র‌্যালি ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিন, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের উচ্ছ্বাস ও অভিনন্দন

রমজানের মানবিক স্পর্শ: বরিশাল ১১ নং ওয়ার্ডে প্রবাসী হাবিবুর রহমান হাবিবের হাদিয়া বিতরণ

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮০ বার পড়েছেন

রিপোর্ট আসাদুজ্জামান মুরাদ 
বরিশাল নগরের ১১ নং ওয়ার্ডের বিআইপি গেট এলাকার অসহায় ও সাধারণ মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে হাদিয়া বিতরণ করা হয়েছে। ইটালি প্রবাসী ও সমাজসেবক হাবিবুর রহমান হাবিবের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেন তার প্রতিনিধি সিবলু মোল্লা। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে হাদিয়া গ্রহণ করেন।

রমজানের পবিত্রতা ও সংযমের চেতনাকে ধারণ করে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। তারা বলেন, মাহে রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, এটি মানবতার সেবায় এগিয়ে আসারও উত্তম সময়। সমাজের বিত্তবান ও প্রবাসীদের উচিত নিজ নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ানো—এই বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন।

হাবিবুর রহমান হাবিবের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসে থাকলেও নিজের এলাকার মানুষের কথা তিনি সবসময় মনে রাখেন। তাদের সুখ-দুঃখে পাশে থাকা তার নৈতিক দায়িত্ব। তিনি বলেন, “সাধারণ মানুষের ভালোবাসা ও দোয়াই আমাদের সবচেয়ে বড় শক্তি। দোয়া ছাড়া মানুষের পাশে দাঁড়ানোর শক্তি ও সামর্থ্য অর্জন করা সম্ভব নয়।

হাদিয়া বিতরণকালে সিবলু মোল্লা বলেন, এই কার্যক্রম শুধু সহায়তা নয়, বরং ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করার একটি প্রচেষ্টা। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, রমজানের সময় এ ধরনের সহায়তা মানুষের মনে স্বস্তি ও উৎসাহ যোগায়। তারা প্রবাসী হাবিবুর রহমান হাবিবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com