1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:২২|
শিরোনামঃ
কোরবানির দাওয়াত দিতে গিয়ে যুবদল নেতার হামলায় ছোট ভাইয়ের নাক ফাটল যে অঙ্গীকার নিয়ে জুলাই বিপ্লব হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব আমাদের সকলের: -অ্যাডঃ হেলাল মাদারীপুরে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মহিপুরে মক্তবের শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ: লম্পট ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ মহিপুরে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের আনন্দ মিছিল অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ‘সম্রাট রিপন’ গ্রেফতার, স্বস্তিতে পটুয়াখালীবাসী যোগ্যতা না থাকলেও ‘অ্যাসেসর’! নিজেই ফাইল বানিয়ে পদ বাগালেন বিসিসির কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলাম বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ দাওয়ের কোপে রক্তাক্ত বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সুজন , ঘরে ঢুকে টাকা-স্বর্ণ লুট! সন্ত্রাসী নাসির হাওলাদারসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা ; আসামিরা  ধরাছোঁয়ার বাইরে 

শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ, শিক্ষার্থীদের বিক্ষোভ

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৯ বার পড়েছেন

রিপোর্ট ; সাইফুল অপূর্ব 

শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবরে উত্তাল হয়ে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকা। বৃহস্পতিবার রাতের দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ক্যাম্পাস এলাকা থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হন। পরে তারা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় তীব্র উত্তেজনা।

বিক্ষোভকারীদের কণ্ঠে বারবার ধ্বনিত হতে থাকে—
“তুমি কে? আমি কে? হাদি, হাদি”
এছাড়াও তারা হাদীর মৃত্যু নিয়ে নানা স্লোগান দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহির দাবি জানান।

শিক্ষার্থীদের দাবি, শরীফ ওসমান হাদী ছিলেন সাহসী ও প্রতিবাদী কণ্ঠস্বর। তার মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা এ ঘটনাকে জাতির জন্য একটি বড় ক্ষতি হিসেবে উল্লেখ করেন এবং হাদীর আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

মহাসড়ক অবরোধের কারণে বরিশাল-কুয়াকাটা ও বরিশাল-ঢাকা রুটে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও চালকরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন এবং পরিস্থিতি থমথমে রয়েছে।

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com