1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৭ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ মহিপুরে দুটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, গাছের চারা বিতরণ ও কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী পালন হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা স্কুলে দায়িত্বের সময় মাঠে ফুটবল! শিক্ষার্থীদের ক্ষোভ, শিক্ষক জুম্মান শরীফের বিরুদ্ধে অভিযোগ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল উন্নয়নে পরিবর্তনের প্রত্যয় কামরুজ্জামান সালেহের, আস্থা জাগুয়া ইউনিয়নবাসীর! বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসের রেকর্ডকিপার জুয়েলের বিরুদ্ধে ঘুষবাণিজ্যের অভিযোগ! ১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হলো না… মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমানকে গ্রেফতার করল এসআরবি-৮ ভোলায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ১৪ লক্ষ টাকার চেক হস্তান্তর

১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হলো না… মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমানকে গ্রেফতার করল এসআরবি-৮

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পড়েছেন

১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হলো না

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমানকে গ্রেফতার করল এসআরবি-৮

নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না। মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. লোকমান হোসেনকে (৪০) ভোলার বোরহানউদ্দিন থেকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশালের ভোলা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল।

২৬ সেপ্টেম্বর ২০২৬ রাতে ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত লোকমান হোসেন ভোলা জেলার বোরহানউদ্দিন থানার পদ্ম মনসা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোফাজ্জেল হোসেন হাওলাদার।

এসআরবি-৮ সূত্রে জানা যায়, লোকমান হোসেনের বিরুদ্ধে ২০১২ সালে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার নম্বর-১৩(৭)১২, জিআর নম্বর-১৩/১২। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)৩(খ)/১৯(৪) ধারায় অভিযোগ আনা হয়।

পরবর্তীতে মামলাটি আদালতে প্রমাণিত হলে বিজ্ঞ আদালত লোকমান হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। সাজা হওয়ার পর দীর্ঘদিন আত্মগোপনে থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

গ্রেফতারি পরোয়ানা তামিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা এসআরবি-৮, বরিশালের অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এরই ধারাবাহিকতায় ভোলা ক্যাম্পের আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক আসামির অবস্থান শনাক্ত করে।

পরে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করে লোকমান হোসেনকে গ্রেফতার করা হয়।

এসআরবি-৮ সূত্র আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই হত্যা, ধর্ষণ, ডাকাতি, মাদকসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেফতারে তারা অভিযান পরিচালনা করে আসছে। গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক আভিযানিক কার্যক্রমের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে সংস্থাটি।

গ্রেফতারকৃত লোকমান হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com