1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
চাঁদাবাজি-অনিয়মের অভিযোগে এমপির ভাইকে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ; নথুল্লাবাদ বাস টার্মিনালে আধিপত্য বিস্তারের অভিযোগ, দাবি অস্বীকার মোশাররফের হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” উজিরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা ; আহ্বায়ক অ্যাডভোকেট আলী আকবর তালুকদার, সদস্য সচিব ইমরান মৃধা গৌরনদীতে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ: নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, উদ্ধার ৫ বরিশাল জেলায় জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন ; আহ্বায়ক যাঈদ সদস্য সচিব সিরাজ লটারিতে স্বচ্ছ পদায়ন, নবনিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ বাবুগঞ্জের এইচএসসি পরীক্ষার্থী লামিয়ার মৃত্যু, প্রেমিকের বিরুদ্ধে প্রতারণা ও মানসিক নির্যাতনের অভিযোগ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে ইউরো স্টার বাস খাদে, শিশুসহ আহত ৫ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণের দাবিতে মানববন্ধন

হাজী মহসিন মার্কেটে নারীকে টেনে হিঁচড়ে মারধর—অশ্লীল ভাষায় গালিগালাজ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২৬০ বার পড়েছেন

বরিশাল নগরীর প্রাণকেন্দ্র হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে এক নারীর ওপর প্রকাশ্যে ভয়াবহ হামলার ঘটনা এলাকাবাসীকে স্তম্ভিত করেছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যার দিকে মার্কেটের পেছন গেটে ঘটে এই ন্যাক্কারজনক ঘটনা, যেখানে একজন অসহায় নারীকে অকথ্য ভাষায় গালিগালাজ, টানাহেঁচড়া ও মারধর করে তার পরিহিত জামাকাপড় পর্যন্ত ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় দোকানদার ফরহাদ খান হাফিজ ও তার সহযোগীদের বিরুদ্ধে।

আহত নারী, রুবিনা বেগম (৩৫), জানান—সন্ধ্যায় তিনি তার ছেলের জন্য কেনা ছোট মাপের জামা পরিবর্তন করতে হাজী মহসিন মার্কেটের ৬৬ নং খান ব্রাদার্স স্টলে যান। কিন্তু দোকানদাররা কোনো যুক্তি না দেখিয়েই জামাকাপড় পরিবর্তন করতে অস্বীকার করে।
রুবিনা বেগম তাদের কাছে বারবার মিনতি করলে দোকান মালিকপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে দোকান থেকে জোরে ধাক্কা দিয়ে বের করে দেয়। প্রতিবাদ করতেই শুরু হয় ভয়াবহ নির্যাতন—

“স্টিলের পাইপ দিয়ে প্রথমে শরীরে আঘাত করা হয়। এরপর ফরহাদ খান হাফিজ আমাকে কিল-ঘুষি মারতে থাকে। টানাহেঁচড়া করে দোকানের বাইরে ফেলতে ফেলতেই আমার জামাকাপড় ছিঁড়ে ফেলে। অশ্লীল ভাষায় গালিগালাজে অপমান করে”— কাঁদতে কাঁদতে জানান রুবিনা বেগম।

তিনি আরও বলেন, “আমি অন্যায় করিনি। শুধু ছেলের জন্য ছোট হওয়া জামাটা পরিবর্তনের অনুরোধ করেছিলাম। তার বিনিময়ে আমাকে যা সহ্য করতে হলো—আমি জীবনে ভুলবো না।”
নিপীড়নের শিকার এ নারী বিচারের দাবি জানিয়েছেন এবং দোকানদারের এমন নৃশংস আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রশাসনের কাছে।

অপরদিকে, অভিযুক্ত দোকান মালিক ফরহাদ খান হাফিজ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন,
“বয়সী মহিলা চেঞ্জ করতে এসে আমার ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া করে। আমি শুধু তাকে দোকানের ভিতর থেকে সরিয়ে দিতে গেলে তিনি হাত উঁচু করলে তার জামা ছিঁড়ে যায়। আমরা কোনো হামলা করিনি।”

কিন্তু পাশের এক ব্যবসায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক, বলেন—
“ফরহাদ চারটি স্টল নিয়ে চালায়। কাস্টমারকে মানুষই মনে করে না। প্রতিনিয়ত নারীদের সঙ্গেও খারাপ ব্যবহার করে, অশ্লীল গালিগালাজ করে। এদের জন্য আমাদের মার্কেটের সুনাম নষ্ট হচ্ছে।”

এদিকে, ভুক্তভোগী রুবিনা বেগমের পরিচয় পাওয়া গেছে—তিনি বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ড সিএনবি রোড এলাকার বাসিন্দা। স্বামী মৃত্যু মহসিন সরদারের একমাত্র সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

ঘটনার বিষয়ে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন,
“এ ধরনের ঘটনার তথ্য আমার জানা নেই। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা বলছেন—
“বরিশালের অন্যতম ব্যস্ত এই মার্কেটে প্রকাশ্যে নারী নির্যাতন—এটা শুধু লজ্জাজনক নয়, ন্যক্কারজনক। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে।”

নারীর ওপর এই নির্মম নির্যাতনের ঘটনার পর মার্কেটজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড়। নিরাপদ কেনাকাটার জায়গায় এমন বর্বরোচিত হামলা বরিশালের সামগ্রিক ভাবমূর্তিতেই আঘাত হেনেছে বলে মনে করছেন সুশীল সমাজ।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com