1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
চাঁদাবাজি-অনিয়মের অভিযোগে এমপির ভাইকে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ; নথুল্লাবাদ বাস টার্মিনালে আধিপত্য বিস্তারের অভিযোগ, দাবি অস্বীকার মোশাররফের হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” উজিরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা ; আহ্বায়ক অ্যাডভোকেট আলী আকবর তালুকদার, সদস্য সচিব ইমরান মৃধা গৌরনদীতে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ: নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, উদ্ধার ৫ বরিশাল জেলায় জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন ; আহ্বায়ক যাঈদ সদস্য সচিব সিরাজ লটারিতে স্বচ্ছ পদায়ন, নবনিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ বাবুগঞ্জের এইচএসসি পরীক্ষার্থী লামিয়ার মৃত্যু, প্রেমিকের বিরুদ্ধে প্রতারণা ও মানসিক নির্যাতনের অভিযোগ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে ইউরো স্টার বাস খাদে, শিশুসহ আহত ৫ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণের দাবিতে মানববন্ধন

চাঁদাবাজি-অনিয়মের অভিযোগে এমপির ভাইকে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ; নথুল্লাবাদ বাস টার্মিনালে আধিপত্য বিস্তারের অভিযোগ, দাবি অস্বীকার মোশাররফের

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

চাঁদাবাজি, আর্থিক অনিয়ম এবং বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে আধিপত্য বিস্তারের অভিযোগে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেনকে প্রায় পাঁচ ঘণ্টা থানায় রেখে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে তাকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় নেওয়া হয়। পরে রাত প্রায় ১১টা পর্যন্ত তিনি থানায় অবস্থান করেন। তাকে জিজ্ঞাসাবাদের বিষয়টি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন এবং পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

মোশাররফ হোসেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের ছোট ভাই।

পুলিশ সূত্রে জানা গেছে, নথুল্লাবাদ বাস টার্মিনালের পরিচালনা পদ্ধতি, আর্থিক ব্যবস্থাপনা, টার্মিনালকেন্দ্রিক চাঁদাবাজির অভিযোগ এবং পরিবহন খাতে প্রভাব বিস্তারসহ বিভিন্ন বিষয়ে মোশাররফ হোসেনের কাছে তথ্য জানতে চাওয়া হয়।

এর আগে গত ফেব্রুয়ারিতেও একই ধরনের অভিযোগের পর তাকে বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে জানা গেছে।

তবে নিজের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন মোশাররফ হোসেন। তার দাবি, বাস ও মাহিন্দ্রা শ্রমিকদের মধ্যে বিরোধ এড়ানো এবং ‘ভাই-ভাইয়ের মধ্যে’ বিরোধ তৈরি না করার বিষয়ে তাকে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, নথুল্লাবাদ টার্মিনাল কীভাবে পরিচালিত হয়, আগে কীভাবে পরিচালিত হয়েছে এবং বর্তমানে কীভাবে চলছে-এসব বিষয়ে তথ্য জানতেই মোশাররফ হোসেনকে থানায় ডাকা হয়েছিল। টার্মিনালকেন্দ্রিক চাঁদাবাজির কোনো মামলা নেই বলেও জানান তিনি।

এদিকে মোশাররফ হোসেনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে-এমন আলোচনা থাকলেও পুলিশ এ বিষয়ে নিশ্চিত করেনি। জিজ্ঞাসাবাদের ঘটনায় এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি।

নথুল্লাবাদ বাস টার্মিনালকে ঘিরে দীর্ঘদিন ধরে আধিপত্য, ব্যবস্থাপনা ও আর্থিক লেনদেন নিয়ে নানা অভিযোগ ও আলোচনা রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com