1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজাপুরে সবুজের বার্তা, বৃক্ষরোপণে নেতাকর্মীরা নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ;  দল ও মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালন করার অনুরোধ থাকবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি-পীর সাহেব চরমোনাই বিএমএফ পরিবহনে যাত্রীকে ফেলে টাকা-মোবাইল নিয়ে চলে যাওয়ার অভিযোগ ; মালিক সমিতির সভাপতির দাবি—‘ঘটনার কোনো সত্যতা নেই, মিথ্যা বলছে’ আটক-ছাড়ার ঘটনায় শাওন কোথায়? তবুও সাময়িক বরখাস্ত সৌদি গিয়ে নিঃস্ব, দেশে ফিরে রক্তের জন্য বেঁচে থাকা রমজান বরিশাল সদরকে পরিচ্ছন্ন ও নান্দনিক উপজেলা গড়তে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বাবা পুলিশ ও মা শিক্ষিকা দম্পত্তির কন্যা মাইশা এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে সাফল্য, পরিবারে আনন্দের বন্যা বরিশালে ডিবির সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও অস্ত্রসহ আটক ৭

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজাপুরে সবুজের বার্তা, বৃক্ষরোপণে নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়েছেন

রাজাপুর প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সুমন হক জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু রতন দেবনাথ ও সদস্য সচিব রিয়াজ খান। এ সময় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও রাজাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের মাধ্যমে সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতাকর্মী ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com