1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১২:২৩|
শিরোনামঃ
রাতের আঁধারে কিশোর-কিশোরীর বাল্যবিয়ে, তথ্য গোপন ও সাংবাদিকদের হুমকি ধামকি! বরিশালের কাগাশুরায় মাদকের ছোবল: ‘গাঁজা রিয়াজ’-এর বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ, তরুণ সমাজ ধ্বংসের পথে বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের সরানো হলো চিফ অ্যাসেসর নুরুল ইসলামকে ; নিয়োগ ও আর্থিক অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে ১৫ দিনের তদন্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের মৃত্যুতে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের শোক ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনামূলক র‌্যালি ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিন, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের উচ্ছ্বাস ও অভিনন্দন

সুষ্ঠু নির্বাচনের পথে বরিশাল: গণমাধ্যমকে চোখ-কান খোলা রাখার আহ্বান বিভাগীয় কমিশনারের

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২২৬ বার পড়েছেন

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশ–বিদেশে নানা ধরনের ষড়যন্ত্র সক্রিয় রয়েছে উল্লেখ করে গণমাধ্যম কর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মো. মাহফুজুর রহমান।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “এই নির্বাচনের পাশাপাশি একটি গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাধারণ ভোটারদের সচেতন করতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অত্যন্ত জরুরি।”

সভায় সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন। নগরীর বিভিন্ন সমস্যা ও করণীয় নিয়ে সাংবাদিকদের মতামত মনোযোগ দিয়ে শোনেন বিভাগীয় কমিশনার। তিনি বলেন, “একটি সুন্দর, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার দায়িত্ব আমাদের ওপর দেওয়া হয়েছে—সে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।”

বরিশালে যোগদানের পর এটাই ছিল গণমাধ্যমের সঙ্গে তাঁর প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা। সভায় তিনি জানান, বরিশাল বিভাগের ৬ জেলায় ৪২ উপজেলায় ৭৮ লাখ ৮৩ হাজার ভোটারের জন্য ২ হাজার ৮৩৮টি ভোটকেন্দ্রে ১৭ হাজার ১১টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঐ এলাকায় বিচ্ছিন্ন ও দুর্গম স্থানে নিরাপদে পৌঁছাতে স্পিডবোট কিংবা প্রয়োজনে হেলিকপ্টারের প্রয়োজন হতে পারে বলে তিনি উল্লেখ করেন। বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে বলেও জানান।

নগর প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী বিভাগীয় কমিশনার আরও বলেন, “সীমাবদ্ধতা থাকলেও নগরের সমস্যাগুলো শনাক্ত করে একে একে সমাধান করা হচ্ছে। জনকল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা সতর্ক ও প্রস্তুত।”

জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন বলেন, বরিশালে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সবসময়ই সহযোগিতামূলক পরিবেশ বিরাজ করছে। “আমাদের লক্ষ্য এক—জনগণের কল্যাণ। অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন,”—উল্লেখ করেন তিনি।

মতবিনিময় সভায় বরিশাল প্রেস ক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশ নেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হজংও উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com