1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:২৫|
শিরোনামঃ
ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ সরকারি বৃত্তিতে নিউনেস ল্যাবরেটরি স্কুলের তিন শিক্ষার্থীর কৃতিত্ব ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখতে নতুন নীতিমালার ইঙ্গিত তথ্যমন্ত্রীর জাতীয় দৈনিক খবর পত্রের বরিশাল ব্যুরো চিফ হলেন সাংবাদিক বায়েজীদ মোল্লা ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা

শুক্রবার মেহেন্দিগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির, দাঁড়িপাল্লা সমর্থকদের উচ্ছাস

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৭৬ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারী পাতার হাট আরসি কলেজ মাঠে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় জোট নেতা ডা. শফিকুর রহমান। সেখানে তিনি নির্বাচনি জনসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন। জনসভায় ডা. শফিকুর রহমান ছাড়াও ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে।
জামায়াত আমিরের মেহেন্দিগঞ্জ আগমন এবং নির্বাচনি জনসভাকে সফল করতে এরই মধ্যে দলের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দলের বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভার সার্বিক প্রস্তুতি কাজ দেখাশোনা করেছেন।
জামায়াত নেতৃবৃন্দ বলেন, ডা. শফিকুর রহমানের এই আগমন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং হিজলা-মেহেন্দিগঞ্জবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। জনসভায় দেশ ও জাতির চলমান সংকট, ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা, সুশাসন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করা হবে।
জামায়াতে ইসলামীর বরিশাল জেলা আমির ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেন, দীর্ঘদিন পর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় মানুষ মুখিয়ে আছে। এই জনসভা সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাবে। তিনি সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে জনসভাকে সফল করার আহ্বান জানান। একইসঙ্গে প্রশাসনের দায়িত্বশীল মহলের প্রতি জনসভায় আগত নেতৃবৃন্দ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্যবস্থাগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর বর্তমান আমির ডা. শফিকুর রহমানের মেহেন্দিগঞ্জ সফর এটাই প্রথম। এর আগে দলটির সাবেক আমির মরহুম অধ্যাপক গোলাম এবং সাবেক আমীর মরহুম মাওলানা মতিউর রহমান নিজামী একবার আরসি কলেজ মাঠে জনসভায় এসেছিলেন। তাছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেহেন্দিগঞ্জ গিয়েছেন। বেগম জিয়ার সফরের পর কোন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধানের মেহেন্দিগঞ্জ সফর এই প্রথম। যার ফলে এটা মেহেন্দিগঞ্জবাসীর জন্য গর্বের ও প্রতিক্ষার বিষয় হিসেবে দেখছেন অনেকেই।
মেহেন্দিগঞ্জ পৌরসভার প্রবীন বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধান আমাদের অবহেলিত জনপদ মেহেন্দিগঞ্জ আসছেন এটা আমাদের সত্যিই গর্বের বিষয়। উলানিয়ার তরুন ভোটার রিয়াজুল ইসলাম বলেন, আমরা গর্বিত যে, ডা. শফিকুর রহমানের মতো একজন জাতীয় নেতা এখানে আগমন করবেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com