1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
চাঁদাবাজি-অনিয়মের অভিযোগে এমপির ভাইকে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ; নথুল্লাবাদ বাস টার্মিনালে আধিপত্য বিস্তারের অভিযোগ, দাবি অস্বীকার মোশাররফের হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” উজিরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা ; আহ্বায়ক অ্যাডভোকেট আলী আকবর তালুকদার, সদস্য সচিব ইমরান মৃধা গৌরনদীতে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ: নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, উদ্ধার ৫ বরিশাল জেলায় জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন ; আহ্বায়ক যাঈদ সদস্য সচিব সিরাজ লটারিতে স্বচ্ছ পদায়ন, নবনিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ বাবুগঞ্জের এইচএসসি পরীক্ষার্থী লামিয়ার মৃত্যু, প্রেমিকের বিরুদ্ধে প্রতারণা ও মানসিক নির্যাতনের অভিযোগ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে ইউরো স্টার বাস খাদে, শিশুসহ আহত ৫ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণের দাবিতে মানববন্ধন

‘মা’ ডেকে শয়তানের নিঃশ্বাসে সর্বস্ব লুট! অবশেষে র‍্যাবের জালে মূলহোতা নাসির গাজী

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪৮ বার পড়েছেন

রিপোর্ট ; জামাল কড়াল

বরিশাল: ‘মা’ ডেকে সহানুভূতির ফাঁদ, এরপর শয়তানের নিঃশ্বাসখ্যাত চেতনানাশক পাউডারে হিপনোটাইজ—এভাবেই ১৬ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুটের ঘটনায় মূলহোতা নাসির গাজীকে (৩৭) গ্রেপ্তার করেছে বরিশাল র‍্যাব-৮।

বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে বরিশাল র‍্যাব-৮ সদর দপ্তর থেকে প্রেরিত ই-মেইল বার্তায় গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃত নাসির গাজী পটুয়াখালী জেলার শ্রীরামপুর গ্রামের রহিম গাজীর ছেলে। র‍্যাব-৮ সদর কোম্পানি ও সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা যৌথ বিশেষ অভিযানে বুধবার রাতে পটুয়াখালীর শ্রীরামপুর বাজার এলাকা থেকে তাকে আটক করে।

মামলার বিবরণে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর সকাল ছয়টার দিকে বরিশাল কোতোয়ালি থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের পুরাতন কালভার্ট সংলগ্ন এলাকায় ভিকটিম তাহমিনা ডেইজি প্রাতঃভ্রমণে বের হলে অজ্ঞাতনামা দুই ব্যক্তি তাকে ‘মা’ বলে সম্বোধন করে সাহায্যের কথা জানায়। একপর্যায়ে কৌশলে শয়তানের নিঃশ্বাসখ্যাত চেতনানাশক পাউডার ব্যবহার করে তাকে হিপনোটাইজ করা হয়।

হিপনোটাইজড অবস্থায় ভিকটিম নিজ বাসায় ফিরে ঘরে রক্ষিত প্রায় ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৫ হাজার টাকা বের করে বাসার বাইরে অবস্থানরত অভিযুক্তদের হাতে তুলে দেন। জ্ঞান ফেরার পর বিষয়টি বুঝতে পেরে ভিকটিমের ছেলে বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তে গ্রেপ্তারকৃত নাসির গাজীর নেতৃত্বেই পুরো ঘটনাটি সংঘটিত হয়েছে বলে নিশ্চিত হন তদন্তকারী কর্মকর্তা। এরপর তাকে গ্রেপ্তারের জন্য বরিশাল র‍্যাব-৮-এর অধিনায়কের বরাবর আবেদন করা হলে র‍্যাব অভিযান জোরদার করে।

অবশেষে পরিকল্পিত অভিযানে স্বর্ণ লুটের মূলহোতা নাসির গাজীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব-৮। গ্রেপ্তারকৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় সোপর্দ করা হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com