1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৯:৩৫|
শিরোনামঃ
ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা দুর্নীতির দায়ে বরিশালের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা চাকুরিচ্যুত এএসআই সাইদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সুনাম ক্ষুণ্নের অভিযোগ সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত নেই আইনের তোয়াক্কা, বাকেরগঞ্জে সরকারি হাসপাতালের ৫ গজে পপুলার ডায়াগনস্টিক সেন্টার!

মাফরুজা সুলতানার উঠান বৈঠকে মহিলাদের গণজোয়ার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ২২৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থী হাফিজ ইব্রাহিমের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সভাপতি মাফরুজা সুলতানা। মহিলাদের গণজোয়ারে উঠান বৈঠকে শত শত মহিলারা অংশ গ্রহন করে। ২২ তারিখের পর থেকে বোরহানউদ্দিনের প্রতিটি ইউনিয়নে তার উঠান বৈঠক চলমান থাকবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আল এমরান খোকন পাটোয়ারী।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে হাফিজ ইব্রাহিমকে বিজয়ী করার আহ্বান জানান তারা।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বড়মানিকা ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সিকদার। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com