1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| ভোর ৫:০৮|
শিরোনামঃ
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের মৃত্যুতে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের শোক ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনামূলক র‌্যালি ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিন, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের উচ্ছ্বাস ও অভিনন্দন বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা বাবুগঞ্জে সালিশ বানিজ্য ও মাদক জুয়া প্রতিরোধ পরিষদের আত্নপ্রকাশ ঝালকাঠিতে ‘উই ক্যান চেঞ্জ’–এর ব্যতিক্রমী উদ্যোগ: ৫ জুন দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প, মিলবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ বাকেরগঞ্জের চরামদ্দির কুদ্দুস হত্যা মামলায় বিচার ধামাচাপার চেষ্টার অভিযোগ: ৩০ লাখ টাকার গোপন বৈঠক, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও অধরা আসামিরা!

মাদারীপুরের কালকিনিতে ককটেল হামলা: বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট, আহত ১

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৪০ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) | ৪ এপ্রিল ২০২৬

মাদারীপুরের কালকিনি উপজেলায় পূর্ব শত্রুতার জেরে নুরে আলম সরদার (৪০) নামে এক ব্যক্তির বসতবাড়িতে ককটেল হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন। আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে এ ঘটনায় ভুক্তভোগীর স্বজন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চর দৌলতখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডিমচর গ্রামের নুরুল হক সরদারের ছেলে নুরে আলম সরদারের সঙ্গে একই এলাকার মোনাব্বার খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এর জেরে গত ৩ এপ্রিল (শুক্রবার) রাতে মোনাব্বার খানের নেতৃত্বে হানিফ খান, মোস্তফা খান ও জালাল খানসহ ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে নুরে আলমের বসতবাড়িতে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা বাড়িতে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক ভাঙচুর চালায়।

হামলার সময় ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন আসবাবপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। বাধা দিতে গেলে নুরে আলম সরদারের ওপর ককটেল নিক্ষেপ করা হয়, এতে তিনি গুরুতর আহত হন।

এ ঘটনায় আবদুল খালেক সরদার বাদী হয়ে কালকিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত নুরে আলম সরদার অভিযোগ করে বলেন, “বিনা কারণে মোনাব্বার খান তার লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। আমাকে ককটেল মেরে আহত করেছে। আমি এর বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত মোনাব্বার খানকে এলাকায় পাওয়া যায়নি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com