1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বাবুগঞ্জের এইচএসসি পরীক্ষার্থী লামিয়ার মৃত্যু, প্রেমিকের বিরুদ্ধে প্রতারণা ও মানসিক নির্যাতনের অভিযোগ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে ইউরো স্টার বাস খাদে, শিশুসহ আহত ৫ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণের দাবিতে মানববন্ধন পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন বাকেরগঞ্জের রানিরহাটে শিশুকে ধর্ষণ করে গোসল করিয়ে বাড়ি পাঠালো বিএনপি কর্মী বেল্লাল বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

মাজাহারুল ইসলাম জাহানের মায়ের মৃত্যুতে শোকের ছায়া—রাজনৈতিক ও সাংবাদিক মহলে সমবেদনার ঢল

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৪৬ বার পড়েছেন

বরিশাল মহানগর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আইনজীবী অ্যাডভোকেট মাজাহারুল ইসলাম জাহানের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

প্রয়াতের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক দৈনিক বরিশাল মুখপত্র পত্রিকার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট এইচএম তসলিম উদ্দিন। তিনি শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও দৈনিক বরিশাল মুখপত্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক জোবায়ের ইবনে ইউসুফসহ পত্রিকার সকল সাংবাদিকবৃন্দ পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

মরহুমার মৃত্যুতে বরিশালের রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক মহলে শোকের আবহ বিরাজ করছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবার সদস্যরা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com