1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৭ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ মহিপুরে দুটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, গাছের চারা বিতরণ ও কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী পালন হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা স্কুলে দায়িত্বের সময় মাঠে ফুটবল! শিক্ষার্থীদের ক্ষোভ, শিক্ষক জুম্মান শরীফের বিরুদ্ধে অভিযোগ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল উন্নয়নে পরিবর্তনের প্রত্যয় কামরুজ্জামান সালেহের, আস্থা জাগুয়া ইউনিয়নবাসীর! বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসের রেকর্ডকিপার জুয়েলের বিরুদ্ধে ঘুষবাণিজ্যের অভিযোগ! ১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হলো না… মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমানকে গ্রেফতার করল এসআরবি-৮ ভোলায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ১৪ লক্ষ টাকার চেক হস্তান্তর

ভোলায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ১৪ লক্ষ টাকার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়েছেন

আসলাম হোসেন বাচ্চু

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ভোলা অঞ্চলের বীমা গ্রাহকদের বীমাদাবীর ২ কোটি ১৪ লক্ষ ২৫ হাজার ৩০০ টাকার চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর ) সকালে ভোলায় পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র নিজস্ব ভবন মিলনায়তনে এ বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র একক বীমা প্রকল্পের জেনারেল ম্যানেজার (উন্নয়ন) ইয়াকুব আলী শামীমের সভাপতিত্বে বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ- ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক ও বিভাগীয় প্রধান মাসুদ রানা মাসুম প্রমুখ ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আল আমিন একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আতিকুর রহমান, জনপ্রিয় বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ ফরিদ হোসেন, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আসলাম হোসেন বাচ্চু প্রমুখ।

ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমাদাবীর ২ কোটি ১৪ লক্ষ ২৫ হাজার ৩০০ টাকার চেক গ্রাহকদের হাতে তুলে দেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com