1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৭:১২|
শিরোনামঃ
ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা দুর্নীতির দায়ে বরিশালের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা চাকুরিচ্যুত এএসআই সাইদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সুনাম ক্ষুণ্নের অভিযোগ সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত নেই আইনের তোয়াক্কা, বাকেরগঞ্জে সরকারি হাসপাতালের ৫ গজে পপুলার ডায়াগনস্টিক সেন্টার!

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশালে যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৫১১ বার পড়েছেন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বরিশাল জেলা যুবদল দক্ষিণ ও মহানগর যুবদলের যৌথ উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল চারটায় বরিশালের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দুই ইউনিটের নেতাকর্মীরা বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং মহানগর যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়করা।

দোয়া মাহফিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের হৃদয়ের নেত্রী। তার সুস্থতা দেশের গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা। আমরা আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য বিশেষ দোয়া করছি।”

এছাড়াও বক্তব্য রাখেন মহানগর যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দক্ষিণ জেলার বিভিন্ন থানা ও ওয়ার্ড যুবদল নেতৃবৃন্দ। বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার পাশাপাশি দলের ঐক্য ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।

শেষে দেশনেত্রীর দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com