1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৮:১৩|
শিরোনামঃ
বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের সরানো হলো চিফ অ্যাসেসর নুরুল ইসলামকে ; নিয়োগ ও আর্থিক অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে ১৫ দিনের তদন্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের মৃত্যুতে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের শোক ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনামূলক র‌্যালি ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিন, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের উচ্ছ্বাস ও অভিনন্দন বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা বাবুগঞ্জে সালিশ বানিজ্য ও মাদক জুয়া প্রতিরোধ পরিষদের আত্নপ্রকাশ

বিচারগতিশীলতায় পুলিশ–আদালত সমন্বয় জোরদারে বরিশালে গুরুত্বপূর্ণ সভা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়েছেন

বরিশালে বিচার কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে পুলিশ–ম্যাজিস্ট্রেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন।

সভায় বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা, সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আদালত ও পুলিশের পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। আলোচ্যসূচিতে পেন্ডিং প্রসেস জারির সমস্যা চিহ্নিতকরণ ও নিরসন, আদালতে সাক্ষী হাজির নিশ্চিত করা, তদন্ত–অনুসন্ধানে উদ্ভূত জটিলতা দূরীকরণ, কারাগার থেকে বিচারাধীন আসামিদের সময়মতো আদালতে উপস্থিতি নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়।

এ ছাড়াও ক্রোকি পরোয়ানা যথাসময়ে তামিল, আদালত প্রাঙ্গণ ও বিচারক–কর্মকর্তাদের নিরাপত্তা, মালখানা থেকে আলামত হাজির, দ্রুত মামলা নিষ্পত্তি, যথাসময়ে মেডিকেল সার্টিফিকেট প্রেরণ এবং আদালত চলাকালে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজা, স্পেশাল ম্যাজিস্ট্রেট (বিদ্যুৎ আদালত) ও যুগ্ম জেলা জজ রুবাইয়া আমেনা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিহাবুর রহমান, আফসানা শারমিন ইভা ও সৈয়দ আবিদুল হক।
এ ছাড়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবুল কালাম আজাদ, মহানগর দায়রা জজ আদালতের পিপি নাজিম উদ্দিন আহমেদ পান্না, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক মীর্জা রিয়াজ হোসেনসহ বিভিন্ন আদালতের কর্মকর্তা–কর্মচারী উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা আদালত–পুলিশ সমন্বয় আরও জোরদার হলে বিচারব্যবস্থার গতি ও মান উভয়ই বৃদ্ধি পাবে বলে মত প্রকাশ করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com